সারাদেশ

চুয়াডাঙ্গায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে একই এলাকার কামরুজ্জামানের বিরুদ্ধে। সোমবার (১২ অক্টোবর) দিনগত মধ্যরাতে উপজেলার নওদাবন্ডবিল গ্রামে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে আলমডাঙ্গা থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেছেন স্কুল ছাত্রীর পিতা। ভুক্তভোগী ওই স্কুলছাত্রী চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্কুলছাত্রীর পরিবারের সদস্যরা জানায়, সোমবার দিনগত রাত ১টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘর থেকে বের হয় ওই ছাত্রী। সুযোগ বুঝে তাকে তুলে নিয়ে যায় এলাকার চিহ্নিত বখাটে কামরুজ্জামান। বাড়ি থেকে বেশ কিছু দূরে পরিত্যক্ত স্থানে নিয়ে তাকে জোড়পূর্বক ধর্ষণ করে। ওই ছাত্রীকে ফেলে পালিয়ে যায় অভিযুক্ত। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, এ ঘটনায় স্কুলছাত্রীর পিতা বাদী হয়ে কামরুজ্জামানকে আসামী করে একটি ধর্ষন মামলা দায়ের করেছে। ধর্ষিতার ডাক্তারি পরীক্ষার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়েছে।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা