সারাদেশ

স্বাস্থ্য বিধি মেনেই দূর্গাপূজা : খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : করোনার কথা মাথায় রেখে এবারের দুর্গা উৎসবে দেবীর মূল পূজা ছাড়া অন্যান্য আনুষ্ঠানিকতা সীমিত করা হয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এছাড়াও পরিকল্পনা করা হয়েছে বাহ্যিক সাজসজ্জাসহ বিভিন্ন খাতে ব্যয় কমিয়ে, সেই টাকা মানবসেবায় বিলিয়ে দেওয়ার।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কোভিড-১৯ সম্ভাব্য ২য় পর্যায়ে সংক্রমণ মোকাবিলায় প্রস্তুতি ও করণীয় এবং আসন্ন শারদীয় দুর্গা পূজা উদযাপন সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মন্ত্রী আরো বলেন, পূজা মণ্ডপ পরিদর্শনের সময় অবশ্যই মুখে মাস্ক ব্যবহার করতে হবে। এছাড়া পূজা উদযাপন কর্তৃপক্ষকে মণ্ডপগুলোতে হাত স্যানিটাইজ করার ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। গত বছর সারা বাংলাদেশে ৩১ হাজার ১০০টি মণ্ডপে দুর্গাপূজা হয়েছিল, যার মধ্যে ঢাকা মহানগরে ছিল ২৩৭টি মণ্ডপ। তবে এবার মহামারীর মধ্যে সারা দেশেই পূজা মণ্ডপ কমে যাবে বলে পূজা কমিটির কর্তব্যক্তিদের ধারণা।

ইতিমধ্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত ও সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জি পূজা সংক্রান্ত ২৬ দফা নির্দেশনা পাঠিয়েছেন সারা দেশে পূজা উদযাপন পরিষদ, মন্দির ও পূজা কমিটির কাছে।২৬ দফা মেনেই এবারের অনুষ্ঠিত হবে দুর্গা পূজা।

এসময় নওগাঁ- ৩ আসনের সংসদ সদস্য ছলিম উদ্দির তরফদার, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান ইয়াকুব আলী পাটোয়ারী, জেলা প্রশাসক হারুন-অর-রশীদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য রাখেন।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা