সারাদেশ

রংপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা 

নিজস্ব প্রতিনিধি, রংপুর : রংপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শরীফ নেওয়াজ জোহার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা, ষড়যন্ত্রমূলক ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গঙ্গাচড়া উপজেলা ছাত্রদল। একই সঙ্গে দলীয় কুচক্রীকারিদের অবাঞ্চিত ঘোষণা করেছে তারা।

সোমবার (১২ অক্টোবর) রাতে গঙ্গাচড়া উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে উপজেলা ছাত্রদল আয়োজিত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য দেন গঙ্গচড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুজ্জামান আশিক ও গঙ্গাচড়া সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক আকতারুজ্জামান তিতাস।

সংবাদ সম্মেলনে উপজেলা ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, রংপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শরীফ নেওয়াজ জোহা একজন পরিচ্ছন্ন, মেধাবী, সাংগঠনিক, দানপরায়ন ও ব্যক্তিত্ব সম্পন্ন ছাত্রনেতা, তিনি সম্ভ্রান্ত, ধনার্ঢ্য ও ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সন্তান। সে উচ্চ শিক্ষায় শিক্ষিত। তিনি ও তার পরিবার আজীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন। যা অদ্যবদি চলমান রয়েছে। তাঁর এমন জনপ্রিয়তা ও সাংগঠনিক দক্ষতা দেখে একটি মহল দলীয় কুচক্রীকারীদের সাথে হাত মিলিয়ে নানা ধরণের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে । তারা মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট একটি অভিযোগ দায়ের করে অপপ্রচার চালাচ্ছে ।

ছাত্রদল নেতৃবৃন্দ আরও বলেন, জোহার বিরুদ্ধে যে অর্থ নেয়ার অভিযোগ দায়ের করা হয়েছে তা হাস্যকর। এ ধরণের কোন ঘটনায় ঘটেনি কিংবা কখনো সম্ভবও নয়। ছাত্রদলসহ জাতীয়তাবাদী রাজনীতিতে উদীয়মান তরুণ নেতা জোহার জনপ্রিয়তায় দলের ভিতর ঘামটি মেরে থাকা কিছু কুচক্রী মহলের ষড়যন্ত্রে এমন অভিযোগ দায়ের করা হয়েছে। তারা আসলেই ছাত্রদল ও জাতীয়তাবাদী রাজনীতির ভালো মঙ্গল চায়না। তারা ছাত্রদলসহ বিএনপিকে দুর্বল ও ধ্বংস করার খেলায় মেতে উঠেছে।

সংবাদ সম্মেলনে তারা বলেন, ছাত্রনেতা জোহার বিরুদ্ধে এরকম ষড়যন্ত্র কখনোই মেনে নেয়া হবে না এবং তারা ষড়যন্ত্র কারীদের হুশিয়ার করে দিয়ে বলেন ভবিষ্যতে জোহার বিরুদ্ধে এরকম ষড়যন্ত্র করার বিন্দু মাত্র চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহত করা হবে। কাউকেই ছাড় দেয়া হবে না।

এসময় গঙ্গাচড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মৃদুল, গঙ্গচড়া সদর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাঈদ হাসান বুলু, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মাহবুবুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য তুষার আহমেদ তুলিপ, হাসান রহমত, খোকন আহমেদ, রাসেল, সাইদুজ্জামান রয়েল, আরিফুজ্জামান আরিফ প্রমুখ। এসময় গঙ্গাচড়া উপজেলা ছাত্রদল, কলেজ ছাতদল ও বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এসআর/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা