সারাদেশ

মায়ের প্রেমিকদের হাতে ছেলে খুন, ৩ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানা এলাকায় বিবাহ বহির্ভূত সম্পর্কের জের ধরে শিশুপুত্র রনি (১১) হত্যা মামলায় মা ও তার দুই প্রেমিকসহ তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা দণ্ডের আদেশ দেওয়া হয়।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে জননিরাপত্তা অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক কেএম শহিদ আহমেদ দুই আসামির উপস্থিতিতে ওই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় উপস্থিত ছিলেন আসামি কনা বেগম ও রুহুল আমিন নলি।

দণ্ডপ্রাপ্ত কনা বেগম কাজীরহাট থানা এলাকার মামলার বাদী পশ্চিম রতনপুরের লকিতুল্লাহর দুয়ারীর স্ত্রী ও একই এলাকার মতলেব নলির মেয়ে। তার সঙ্গে সম্পর্কিত দুই জন হলো নুরুল ইসলাম নলির ছেলে রুহুল আমিন নলি ও জাকির নলির ছেলে শাহীন নলি।

রাষ্ট্রপক্ষের আইনজীবী লস্কর নুরুল হক জানান, ২০০০ সালের মার্চ মাসে লকিতুল্লাহ দুয়ারীর সঙ্গে কনা বেগমের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের ১১ বছর বয়সের ছেলে রনি ও ৩ বছর বয়সের মেয়ে সুমাইয়া রয়েছে। কাজের প্রয়োজনে লকিতুল্লাহ চট্টগ্রাম গেলে স্ত্রী কনা বেগম তার চাচাতো ভাই শাহীন নলির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে।

তাদের এ সম্পর্কের খবর একই বাড়ির রুহুল আমিন নলি দেখে ফেলার পর সেও কনার সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। এসব ঘটনায় রনি তার বাবাকে ফোন করে শাহীনকে বাসায় আসতে বারণ করতে বলে। পাশাপাশি মায়ের কর্মকাণ্ড বিষয়ে সে স্বজনদেরও জানায়। এসব ঘটনায় রনির ওপর ক্ষিপ্ত হয় কনা বেগম।

ঘটনার দিন ২০১৩ সালের ২১ ফেব্রুয়ারি শাহীন নলি ও রুহুল আমিন কনার বাসায় যায়। সেখানে তাদের সঙ্গে মাকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে রনি। পরে সে চিৎকার করে বাবাকে বিষয়টি জানিয়ে দেওয়ার কথা বললে কনা বেগম ছেলেকে খাটের ওপর চেপে ধরে। এ সময় শাহীন রশি দিয়ে রনির গলায় ফাঁস দেয় এবং রুহুল আমিন তার হাত পা চেপে ধরে। রনি নিস্তেজ হয়ে পড়লে শাহীন ও রুহুল আমিন দ্রুত ঘর থেকে বের হয়ে যায়। পরে কনা বেগম ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতে রনিকে সাপে কেটেছে বলে অপপ্রচার চালায়।

এ ঘটনায় ২০১৩ সালের ২২ ফেব্রুয়ারি মেহেন্দীগঞ্জ থানায় নিহতের বাবা লকিতুল্লাহ দুয়ারী অজ্ঞাতনামাদের অভিযুক্ত করে মামলা দায়ের করেন। ২০১৪ সালের ১৯ জুন মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের এসআই নজরুল ইসলাম ঘটানার সঙ্গে সম্পৃক্ত কনা বেগমসহ তিন জনকে অভিযুক্ত করে চার্জশিট দেন। ট্রাইব্যুনাল ২৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষে রায় ঘোষণা করেন। একই সঙ্গে পলাতক আসামি শাহীন নলির বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন আদালত।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সকালটা শুরু হলো স্মৃতিচারণ আর শ্রদ্ধার মধ্য দিয়...

ইতিহাস জানা তরুণেরা ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ পথ হারাবে না : প্রধানমন্ত্রী

তরুণ প্রজন্মের মেধা, দক্ষতা ও সৃজনশীলতাকে জাতীয় উন্নয়নের মূল চালিকাশক্তি কর...

তবে স্পিনের ফাঁদে ধুঁকছে বাংলাদেশ: লাঞ্চে ২০৫/৭, পিছিয়ে ১৫১ রানে

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনটা বাংলাদেশের জ...

‘রবি ইন ঢাকা’য় চমক, চরিত্র নিয়ে মুখে তালা

ছোটপর্দার জনপ্রিয় মুখ রিচি সোলায়মান এবার পা রাখছেন সিনেমার জগতে। নাটকের দর্...

ওয়েস্ট ইন্ডিজের সতর্ক ওয়ানডে মেজাজ, চাপে বাংলাদেশ

এক নজরে: সিলেট টেস্টের চতুর্থ দিনের পরিস্থিতি...

মুন্সীগঞ্জে শিক্ষক পরিবারের জমি দখলের চেষ্টা, সীমানাপ্রাচীর ভাঙচুর

মুন্সীগঞ্জ পৌরসভার ইদ্রাকপুর এলাকায় এক শিক্ষক পরিব...

গ্যাস কেনার সামর্থ্য নেই, ঢাকায় ফিরছে লাকড়ির চুলা!

এক নজরে: গ্যাসের দাম, কাঠের চুলায় ফিরছে রাজধানীর গর...

এক দশকে বিদেশি দেনা প্রায় দ্বিগুণ, সবচেয়ে বড় পাওনাদার চীন

দশ বছরে বিদেশি ঋণ প্রায় দ্বিগুণ হয়ে গেছে পাকিস্তানের। বিশ্বব্যাংকের সর্বশেষ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা