সারাদেশ

নারী নির্যাতন ও ধর্ষণ বন্ধে খুলনা ইমাম পরিষদের সংবাদ সম্মেলন 

নিজস্ব প্রতিবেদক,খুলনা : দেশব্যাপী নারী নির্যাতন , গণধর্ষণ ও যেনা ব্যাভিচারসহ অপরাধ প্রবণতা বন্ধে সংবাদ সম্মেলনে ১২টি প্রস্তাবনা দিয়েছে খুলনা জেলা ইমাম পরিষদ।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে খুলনা প্রেসক্লাবে সরকার ও জনগণের কর্তব্য শীর্ষক সংবাদ সম্মেলনে এ প্রস্তাবনা উপস্থাপন করেন খুলনা জেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়া।

লিখিত বক্তব্যে তিনি বলেন, জাতির এ ক্রান্তিকালে দীনি চেতনায় উজ্জীবিত উলামায়ে কিরাম নিশ্চিন্তে বসে থাকতে পারেন না। তাই তারা বরাবরের মত চলমান পরিস্থিতিকে বিবেচনায় নিয়ে সকল প্রকার অপরাধ ও পাপাচার বিশেষ করে ব্যাভিচার ও এ জাতীয় অপরাধ খতম করে অপরাধমুক্ত নিরাপদ পরিবার ও রাষ্ট্র গড়ার লক্ষ্যে সরকার ও জনগণের প্রতি কুরআন -সুন্নাহ মোতাবেক কিছু মৌলিক প্রস্তাবনা জানিয়েছেন ।

এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- প্রতিটি দায়িত্বশীল নাগরিককে অপরাধির সাথে সম্পর্ক যাই হোক তার অপরাধকে অপরাধ বলে বিবেচনা করতে হবে । আর অপরাধির অন্তরেও অপরাধবোধ জাগিয়ে তুলতে সচেষ্ট হতে হবে । সাথে সাথে নিজের এবং পরিবার ও অধিনস্তুদের অন্তরে অপরাধের প্রতি ঘৃণা সৃষ্টির চেষ্টা করতে হবে । অধিনস্থকে মার্জিত আচার - আচরণ শিক্ষা দেয়াসহ তাদের চালচলনে শালীনতা আনয়নে শালীন পোশাকের ব্যবহার নিশ্চিত করতে হবে ।

আর বিশেষভাবে মুসলিম নাগরিকদেরকে তাদের অধিনস্থদের পর্দা - পুশিদা পালনসহ ধর্মীয় অনুশাসন মেনে চলার প্রতি উদ্বুদ্ধ করতে হবে এবং এ বিষয়ে নিজেরাও সজাগ থাকতে হবে। টেলিভিশন , সিনেমা ও ইন্টারনেটের অবাধ ব্যবহার বন্ধ করতে হবে । বিশেষ করে যৌন উত্তেজক ছবি ও ভিডিও প্রদর্শন বন্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে । অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করতে হবে , যাতে অপরাধিরা কোন সমাজে আশ্রয় না পায় ।

সংবাদ সম্মেলনে ইমাম পরিষদের নেতারা বলেন, কুরআন-ছুন্নাহ পারদর্শী এবং দেশ ও দেশের পরিস্থিতি সম্পর্কে সচেতন উলামায়ে কিরামের সংগঠন ইমাম পরিষদ মনে করে, সরকার ও জনগণ উল্লিখিত সুপারিশগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করলে স্থায়ীভাবে অপরাধ বিদায় নিবে বা কমে আসবে। সংবাদ সম্মেলনে উল্লিখিত সুপারিশগুলো বাস্তবায়নের জন্য সরকার ও জনগণের কাছে জোর দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা ইমাম পরিষদের যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন কাসেমী ও অধ্যক্ষ মাওলানা এ এফ এম নাজমুস সউদ, আইন ও বিচার বিষয়ক সম্পাদক মুফতি গোলামুর রহমান, অর্থ সম্পাদক হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আনোয়ারুল আজম, প্রচার সম্পাদক মোল্লা মাওলানা মিরাজুল হক প্রমুখ।
সংবাদ সম্মেলন শেষে ইমাম পরিষদের নেতারা প্রস্তাবনাগুলো জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের কাছে প্রদান করেন।

সান নিউজ/কেএ/এসকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

আবারও র‍্যাম্পে ঐশ্বরিয়া

সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন মানেই সৌন্দর্য ও গ্ল্...

মা হারালেন রানি মুখার্জি

মাকে হারালেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জি। মঙ্গলবার দুপুরে মারা গেছেন তার মা...

স্কালোনির নতুন চুক্তি নিয়ে আর্জেন্টিনায় আলোচনা

অভূতপূর্ব সাফল্যের পরও নিজের ভবিষ্যৎ নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি আর্জ...

জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারাল ইংল্যান্ড

টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডেতেও ইংল্যান্ডের দাপট দেখার আশঙ্কা ছিল। তবে সিরিজ...

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ‘অসাধারণ মানুষ’ বললেন ট্রাম্প

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে নিজের ভাষণে আবারও আটটি যুদ্ধ বন্ধ করার দাবি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা