সারাদেশ

বোয়ালমারী স্বাস্থ্য কেন্দ্রে করোনা ভাইরাস প্রতিরোধক সামগ্রী হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারী উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মো. আব্দুর রহমানের পক্ষ থেকে সোমবার (১২ অক্টোবর) স্বাস্থ্য সুরক্ষার করোনা ভাইরাস প্রতিরোধক বিভিন্ন সামগ্রী হস্তান্তর করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমানের হাতে এসব সামগ্রী তুলে দেন বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মীর দাহ পিকুল। এসব প্রতিরোধক সামগ্রীর মধ্যে রয়েছে অক্সিজেন কনসেনট্রেটর মেশিন ১ টি, সার্জিকেল মাস্ক ৫০০ টি, সাবান ২০০ টি, হ্যান্ড সেনিটাইজার ১৫ টি, পিপিই ১০ টি ও চশমা ৭ টি।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও ঘোষপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম ফারুক হোসেন, সাতৈর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাতৈর ইউপি চেয়ারম্যান মো. মজিবর রহমান, দাদপুর ইউপি চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোরশেদ আলম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক অশোক কুমার বোস জাপান, সহ প্রচার সম্পাদক এনামুল হক, উপজেলা আওয়ামীলীগের সদস্য জালাল সিকদার, পলাশ বৈরাগী, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক পরশ সিকদার প্রমুখ।

সান নিউজ/কেএস/এসকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

আজ বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, খোলা থাকবে যা

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে বুধবার (২৩ সেপ্টেম্বর) দেশের সব ধরনের শিক্ষা...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা

বাংলাদেশে ফেসবুকের বিপুল ব্যবহারকারী ও অনলাইন ব্যবসার সম্ভাবনা বিবেচনায় রাজধা...

সৌদি জাতীয় দিবসে জামায়াত আমিরের শুভেচ্ছা

সৌদি আরবের ৯৬তম জাতীয় দিবস উপলক্ষে ঢাকায় দেশটির দূতাবাস আয়োজিত সংবর্ধনা অনুষ্...

বাস ভাড়া বাড়ল, প্রজ্ঞাপন জারি

জ্বালানি তেলের দাম বাড়ার পর ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১৭...

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সতর্ক সংকেত

পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা