নারায়ণগঞ্জে ফটোসাংবাদিক খুন
সারাদেশ

নারায়ণগঞ্জে ফটোসাংবাদিক খুন

নিজস্ব প্রতিনিধি :

নারায়ণগঞ্জের বন্দরে মাদক ব্যবসায়ীদের হামলায় ইলিয়াস (৪০) নামে এক ফটোসাংবাদিক নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ বন্দরের আদমপুর এলাকার মৃত জামানের ছেলে মাদক ব্যবসায়ী তুষারকে গ্রেফতার করেছে।

রোববার (১১ অক্টোবর) রাত সাড়ে ৮ টায় বন্দরের জিউধরা আদমপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইলিয়াস দৈনিক বিজয় পত্রিকার ফটো সাংবাদিক হিসেবে কাজ করতেন। তিনি বন্দরের আদমপুর এলাকার মৃত মজিবর রহমানের ছেলে।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) খোরশেদ আলম জানান, রাতে বন্দরের আদমপুর এলাকায় মাদক ব্যবসায়ীরা ইলিয়াসকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায় মূল আসামি তুষারকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাস্থল থেকে ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।

সান নিউজ/এসএম | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

বারিধারায় গাড়ির চাপায় শ্রমিক নিহত

রাজধানীর বারিধারায় নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যাওয়া একটি প্রাইভ...

মৌলভীবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ

দীর্ঘদিন ধরে শিক্ষার্থী ভর্তি না করায় ডিপ্লোমা পর্যায়ের ৮৬টি কারিগরি শিক্ষাপ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা