সারাদেশ

ফেনীতে বাস-ট্রেন সংঘর্ষ, নিহত ৩

নিজস্ব প্রতিনিধি, ফেনী :

ফেনী সদর উপজেলার ফতেপুর রেলগেট এলাকায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ১৫ জন।

রবিবার (১১অক্টোবর) সকাল পৌনে ৬টার দিকে ফতেহপুর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার শিকার বাসযাত্রীদের কয়েকজন জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা এনআর পরিবহনের বাসটি কুমিল্লার নুরজাহান হোটেলে যাত্রা বিরতির পর আবার ছাড়ে। ভোরে প্রচণ্ড শব্দে ঘুম ভেঙে যায় যাত্রীদের। এরপর তারা দেখেন বাসটি উল্টে আছে।

ফেনী মহিপাল হাইওয়ে থানার এসআই তসলিম উদ্দিন বলেন, ভোরে খবর পেয়ে ঘটনাস্থলে এসে এখন পর্যন্ত ১৩ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

ফেনী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার মুহাম্মদ আবু তাহের মাসুম বলেন, উদ্ধার অভিযান চলছে। হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। বাসটি সরিয়ে লাইনের বাইরে আনা হয়েছে। বর্তমানে ট্রেন যোগাযোগ স্বাভাবিক আছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

মেলানিয়ার সঙ্গে ডা. জুবাইদার সাক্ষাৎ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনকে কেন্দ্র করে নিউইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠা...

বারিধারায় গাড়ির চাপায় শ্রমিক নিহত

রাজধানীর বারিধারায় নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যাওয়া একটি প্রাইভ...

মৌলভীবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা