উলিপুরে গৃহবধুকে পালাক্রমে ধর্ষণ, আটক ৪
সারাদেশ

উলিপুরে গৃহবধুকে পালাক্রমে ধর্ষণ, আটক ৪

নিজস্ব প্রতিনিধি, উলিপুর (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের উলিপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে এক গৃহবধুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন, উপজেলার তবকপুর ইউনিয়নের বড়ুয়া তবকপুর গ্রামের, কায়সার আলী, আবু বক্কর, সোবাহান আলী লিটন ও মোমিনুল ইসলাম।

মামলা সূত্রে জানা গেছে, উলিপুর পৌরসভার বলদীপাড়া গ্রামের এক সন্তানের জননী ওই গৃহবধুর সাথে একই গ্রামের মৃত মোহাম্মদ আলীর পুত্র রবিউল ইসলামের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত ২৫ সেপ্টেম্বর রাতে বিয়ের প্রলোভন দেখিয়ে গৃহবধুকে ডেকে নেয় রবিউল।

পরে তার সহযোগি আবু বক্করকে সাথে নিয়ে ব্যটারীচালিত অটো রিকশাযোগে উপজেলার তবকপুর ইউনিয়নের বড়ুয়া তবকপুর রাজারঘাট গ্রামের আবুল হোসেনের পুত্র মোমিনুলের বাড়িতে নিয়ে যায়। এরপর নির্জন বাড়িতে রবিউল ইসলামসহ আটক ৪জন ওই গৃহবধুকে পালাক্রমে ধর্ষণ করে।

এঘটনায় গৃহবধু বাদী হয়ে উলিপুর থানায় মামলা করলে শনিবার দুপুরে পুলিশ কায়সার আলী, সোবাহান আলী, আবু বক্কর ও মোমিনুল ইসলামকে আটক করে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করে। উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মূল হোতা রবিউলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সান নিউজ/কেএস/এস|Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

মেলানিয়ার সঙ্গে ডা. জুবাইদার সাক্ষাৎ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনকে কেন্দ্র করে নিউইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠা...

বারিধারায় গাড়ির চাপায় শ্রমিক নিহত

রাজধানীর বারিধারায় নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যাওয়া একটি প্রাইভ...

মৌলভীবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা