সারাদেশ

স্থানীয় সরকারের ৮০ পদে ভোট গ্রহণ চলছে

নিজস্ব প্রতিবেদক :

সারা দেশের উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে ৮০টি পদে ভোটগ্রহণ শুরু হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকাল ৯টা থেকে শুরু হয়েছে এ ভোটগ্রহণ, চলবে বিকেল ৫টা পর্যন্ত। এর মধ্যে দুটি পৌরসভায় ভোট হবে ইভিএমে। বাকিগুলোয় ব্যালট পেপারে ভোট নেয়া হবে। ইসির জনসংযোগ পরিচালক যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

যেসব পদে ভোট হচ্ছে- তার মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে উপনির্বাচন এবং কুষ্টিয়া জেলা পরিষদের ১৩ নম্বর ওয়ার্ডের সদস্য পদে উপনির্বাচন । চাঁদপুর ও জয়পুরহাটের কালাই পৌরসভায় সাধারণ নির্বাচন। আর সুনামগঞ্জ, ঝিনাইদহ, মাদারীপুর, হবিগঞ্জ ও যশোর পৌরসভায় শুধু মেয়র পদে উপনির্বাচন হচ্ছে।

একই সঙ্গে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা এবং রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন হচ্ছে আজ। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নতিপোতা ও নাটুদহ ইউনিয়ন পরিষদে হচ্ছে সাধারণ নির্বাচন। এ ছাড়া আটটি ইউনিয়নের চেয়ারম্যান ও ৬৩টি ইউনিয়নে সদস্য পদে উপনির্বাচন হচ্ছে।

ইসির সহকারী সচিব আশফাকুর রহমান জানান, ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনগুলোতে এরইমধ্যে ২৫টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আর তিনটি পৌরসভায়ও কয়েকটি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

কুমিল্লার লাকসাম পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে কেউ মনোনয়নপত্র জমা দেননি। সেখানে ফের তফসিল দেয়ার ব্যবস্থা নেবে ইসি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা