সারাদেশ

বন্ধুকে দিয়ে স্ত্রীকে ধর্ষণ

নিজস্ব প্রতিনিধি, জামালপুর : দেহ ব্যবসায় রাজি না হওয়ায় বন্ধুকে দিয়ে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্বামী রাশেদ মিয়ার (৩০) বিরুদ্ধে। এ ঘটনায় স্বামীসহ দুই জনের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় মামলা হলে শুক্রবার (০৯ অক্টোবর) ভোরে নিজ বাড়ি থেকে স্বামী রাশেদ মিয়াকে গ্রেফতার করে পুলিশ।

রাশেদ মিয়া বকশীগঞ্জ উপজেলার বিনোদের গ্রামের মণ্ডল মিয়ার ছেলে ও মোশারফ মিয়া পার্শ্ববর্তী পাগলাপাড়া গ্রামের নেহাল মিয়ার ছেলে।

বকশীগঞ্জ থানার মামলা সূত্রে জানা যায়, টাকার লোভে দীর্ঘদিন ধরে স্ত্রীকে দেহ ব্যবসার জন্য চাপ দিতে থাকেন রাশেদ। এতে রাজি না হওয়ার স্ত্রীর ওপর শারীরিক নির্যাতনও চালায় রাশেদ। গত বুধবার রাতে বন্ধু মোশারফকে খদ্দের হিসেবে নিয়ে আসেন রাশেদ। কিন্তু গৃহবধূ রাজি না হওয়ায় তাকে ধর্ষণ করে মোশারফ। পরে এ ব্যাপারে থানায় অভিযোগ দিতেও বাধা দেয় রাশেদ।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা বকশীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আকিকুল হোসেন জানান, ঘটনার পরে ওই গৃহবধূ তার বাবার বাড়িতে গিয়ে তার ভাবিকে ঘটনা খুলে বলে। এরপর তার ভাবির কথামতো তিনি থানায় অভিযোগ দেন। অভিযোগ দেওয়ার সঙ্গে সঙ্গেই মামলাটি রের্কড হয়। পরে ভোর রাতে রাশেদ মিয়াকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। অপর আসামি মোশারফ হোসেনকে গ্রেফতারের চেষ্টা চলছে।
সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

সোনা জেতার লক্ষ্য লিটনের

ক্রিকেটে বাংলাদেশ নারী দলের এশিয়ান গেমসের যাত্রা শেষ হয়েছে। এবার মিশন শুরু কর...

বাস পুড়িয়ে জনগণকে ভয় দেখানো যাবে না ; তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, দুটি বাস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা