সারাদেশ

মায়ের সামনে ট্রেনে কাটা পড়লো মেয়ে

নিজস্ব প্রতিনিধি, কিশোরগঞ্জ : শুক্রবার সকালে কিশোরগঞ্জ রেলস্টেশনে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে কাটা পড়েন মেয়ে। প্রাণপ্রিয় সন্তানকে বাঁচাতে ট্রেন থেকে লাফ দেন মা। তারপরেও শেষ রক্ষা হয়নি। ট্রেনে কাটা পড়ার কিছুক্ষণের মধ্যেই নিভে যায় মেয়ের জীবনপ্রদীপ। আহত হন সন্তানহারা মাও।

দুর্ঘটনায় মারা যাওয়া মেয়েটির নাম আনতারা মোকাররমা। ১৮ বছর বয়সী আনতারা কিশোরগঞ্জ শহরের ৩২ নুরানি সড়ক এলাকার মো. মোকাম্মেল হকের মেয়ে। আনতারার এবার কিশোরগঞ্জের সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দেয়ার কথা ছিল। তিনি সংগীতশিল্পী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন।

রেলস্টেশন কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শুক্রবার সকালে আনতারা ও তার মা আছমা বেগম ঢাকা যাওয়ার উদ্দেশে কিশোরগঞ্জ রেলস্টেশনে আন্তনগর এগারসিন্দুর প্রভাতী ট্রেনে উঠতে যান। সকাল সাড়ে ৬টার দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এ সময় চলতি ট্রেনে দৌড়ে প্রথমে আনতারার মা আছমা বেগম ওঠেন। এরপর মায়ের হাতে ব্যাগ দিয়ে চলন্ত ট্রেনে ওঠার উঠতে গিয়ে পা পিছলে ট্রেনের নিচে পড়ে যান আনতারা। এতে তার দুই পা কাটা পড়ে। শরীর ক্ষতবিক্ষত হয়ে গেলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

চোখের সামনে মেয়েকে ট্রেনের নিচে পড়ে যেতে দেখে আছমা বেগমও ট্রেন থেকে লাফ দিয়ে প্লাটফর্মে পড়ে সামান্য আহত হয়েছেন। কিশোরগঞ্জ রেলস্টেশনের স্টেশনমাস্টার আতাউল করিম জানান, মেয়েকে ট্রেনের নিচে পড়তে দেখে তার মা যেভাবে ট্রেন থেকে লাফ দেন, তা ঠিক হয়নি। এতে তিনিও বড় ধরনের দুর্ঘটনার কবলে পড়তে পারতেন।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

সোনা জেতার লক্ষ্য লিটনের

ক্রিকেটে বাংলাদেশ নারী দলের এশিয়ান গেমসের যাত্রা শেষ হয়েছে। এবার মিশন শুরু কর...

বাস পুড়িয়ে জনগণকে ভয় দেখানো যাবে না ; তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, দুটি বাস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা