সারাদেশ

প্রাইভেট কার থেকে ১ কোটি ৬০ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিনিধি : কুমিল্লার দাউদকান্দি উপজেলায় একটি প্রাইভেটকারের ভেতরে তল্লাশি করে দুটি ব্যাগে থাকা এক কোটি ৬০ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৭ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে দাউদকান্দি উপজেলার পদুয়া ইউনিয়নের শ্রীরায়েরচর সড়কের কয়রাপুর লোহার সেতু এলাকায় সন্দেহজনক একটি প্রাইভেট কার তল্লাশি করে এ টাকা উদ্ধার করে পুলিশের একটি টহল দল।

গ্রেপ্তারকৃতরা এ টাকা স্বর্ণ বিক্রির বলে দাবি করলেও স্বর্ণ বিক্রির কোন রশিদ বা কাগজপত্র পুলিশ তাদের সাথে খুঁজে পায়নি।

গ্রেফতারকৃতরা হলেন- চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোপাটি গ্রামের কানুলাল কর্মকারের ছেলে তমাল কর্মকার (২৫), একই গ্রামের মৃত চন্দন কর্মকারের ছেলে অন্তু কর্মকার, চাঁদপুর সদর উপজেলার পশ্চিম বিঘনদী গ্রামের মৃত শুকুর বেপারীর ছেলে প্রাইভেটকারচালক সেলিম বেপারী এবং চাঁদপুর সদর উপজেলার গোল্ডেন টাওয়ার মহিলা কলেজ রোড এলাকার বাসিন্দা সম্ভুনাথ কর্মকারের ছেলে সুকদেব কর্মকার।

এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানা পুলিশের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, গ্রেপ্তারকৃতদের সাথে স্বর্ণ বিক্রির কোন বৈধ কাগজপত্র না পাওয়ায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি মানি লন্ডারিং এর ঘটনা। এ ব্যাপারে সিআইডিকে অবগত করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের নিয়ম অনুযায়ী আদালতে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/বিএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা