সারাদেশ

মোংলায় ধর্ষণ ও নারী নির্যাতন বন্ধে পুলিশের ব্যতিক্রমী উদ্যোগ

নিজস্ব প্রতিনিধি, মোংলা : দেশব্যাপী ধর্ষণসহ নারী নির্যাতন বন্ধে ব্যতিক্রমী কর্মকাণ্ড শুরু করেছে মোংলা থানা পুলিশ। ওই কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে মোংলার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীর সাথে নারী-শিশু ধর্ষণ ও নির্যাতন বন্ধে সচেতনতামুলক সভা করেন থানার অফিসার ইনচার্জ মো: ইকবাল বাহার চৌধুরী। এ সময় উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীরা গত ৩ অক্টোবর মোংলার মাকড়ঢোন এলাকায় ধর্ষণের শিকার হওয়া ৭ বছরের শিশুর মামলার বিষয়েও খোঁজ খবর নেন।

উপস্থিত শিক্ষক- শিক্ষার্থীর কাছ থেকে নারী ও শিশু নির্যাতনের বিষয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার বলেন, “ধর্ষনের শিকার ওই শিশুর ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। রিপোর্ট পজেটিভ এসেছে। দ্রুত সময়ে মধ্য মামলার তদন্ত রিপোর্ট আদালতে পাঠানো হবে। উল্লেখ্য, গত ৩ অক্টোবর মোংলার নারকেলতলা আবাসনে ৭ বছরের শিশু ধর্ষণের শিকার হয়। ওই ঘটনার কিছুক্ষণ পরেই পুলিশ ধর্ষক আঃ মান্নান (৫০) কে আটক করে মামলা দায়ের শেষে আদালতে প্রেরণ করে।

এ সময় মোংলা কলেজের প্রভাষক নিগার সুলতানা সুমি বলেন, কিছু মানুষের মনুষ্যত্ব হারিয়ে গেছে। তাই তারা দিন দিন হিংস্র হয়ে উঠছে। নারী-শিশু নির্যাতনসহ নানা সমাজ বিরোধী কর্মকান্ড করছে মানুষরুপি নরপিচাশের দল। সমাজের সকল শ্রেণী পেশার মানুষদের এক হয়ে কাজ করার আহবাণ জানান তিনি।

এ সময় ওসি ইকবাল বলেন, নারী শিশু নির্যাতন বন্ধে সব সময় সর্তক অবস্থানে থেকে কাজ করে যাচ্ছে পুলিশ। তাই পুলিশের কর্মকান্ডে শিক্ষক-শিক্ষার্থী সবাইকে সহায়তা করার আহবাণ জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন মোংলা কলেজের প্রভাষক নিগার সুলতানা সুমি, শিক্ষার্থী শেখ সালমান রাজ, মাসুদ রানা, সাইফুল আহম্মেদ, মোঃ কাউসার, সাদিয়া আফরিন, সানজিদা স্বর্ণা, নাজিয়া আফরিন, স্নেহা ইসলাম অহনা।

সান নিউজ/এএইচ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা