সারাদেশ

ধর্ষণের প্রতিবাদে খুকৃবি শিক্ষার্থীদের মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, খুলনা : দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা। শুক্রবার (০৯ অক্টোবর) সকাল ১০ টায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের দৌলতপুরস্থ অস্থায়ী ক্যাম্পাসে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শহীদুর রহমান খান মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে একাত্মতা ঘোষণা করে তিনি সকল ধর্ষণকারীর সর্বোচ্চ বিচার নিশ্চিত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেন এবং তার প্রতি আস্থা রাখার জন্য সকলের প্রতি আহবান জানান।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহিরুল হক শিলং এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. আশিকুল আলম, সহকারী অধ্যাপক ড. এম এ হান্নান, ড. তসলিম হোসেন, প্রভাষক ডাঃ শাহাবুদ্দিন আহমেদ, প্রভাষক তপতী রায়, শিক্ষার্থী পিয়াল রায় ও শামিমা বর্ষা, প্রশাসনিক কর্মকর্তা ফোরকান আহমেদ রনিসহ অন্যান্যরা।

এসময়ে বক্তারা বলেন, ধর্ষণ ও নারী নির্যাতনের মাত্রা ক্রমান্বয়ে বাড়ছে, যা কোন সভ্য সমাজে কাম্য নয়। এসবের প্রতিরোধে দলমত নির্বিশেষে ধর্ষকদের দ্রুত বিচার সম্পন্ন করা, সর্বোচ্চ শাস্তি নিশ্চিত এবং ধর্ষক পাওয়া মাত্রই তাদেরকে প্রতিহত করার জন্য সকলের প্রতি আহবান জানানো হয়।

এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে চিরতরে ধর্ষণ নিমূর্লের লক্ষ্যে ধর্ষণকারীর শাস্তি যাবজ্জীবন কারাদন্ডের পরিবর্তে ফাঁসি দেওয়ার যে অভিপ্রায় ব্যক্ত করেছেন সে সিদ্ধান্তকে সকল বক্তারা সাধুবাদ জানান। পাশাপাশি বক্তারা ধর্ষণের শাস্তি যেন দ্রুত বিচার ট্রাইবুনালের আওতায় এনে কার্যকর করা হয় সে ব্যাপারেও মাননীয় প্রধানমন্ত্রী এবং সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন।

তাছাড়া সমাবেশে শিশুকাল থেকেই সন্তানদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করার উপরও গুরুত্বারোপ করা হয়।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে ধর্ষণ আইন পুনঃবিবেচনার মাধ্যমে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের বিধান রেখে শিক্ষার্থীদের পক্ষ থেকে ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধে সাতদফা দাবি পেশ করা হয়।

সান নিউজ/কেএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

সোনা জেতার লক্ষ্য লিটনের

ক্রিকেটে বাংলাদেশ নারী দলের এশিয়ান গেমসের যাত্রা শেষ হয়েছে। এবার মিশন শুরু কর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা