সারাদেশ

মাগুরায় ফুটবল টুর্নামেন্টে চাম্পিয়ন চৌগাছী ফুটবল একাদশ

নিজস্ব প্রতিবেদক :

সোনাতুন্দী ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে চৌগাছী ফুটবল একাদশ। শুক্রবার (০৯ অক্টোবর) মাগুরার শ্রীপুর উপজেলার জোকা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যড. সাইফুজ্জামান শিখর এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল খেলার উদ্বোধন করেন।

আবু তাসের জোয়ারদারের সভাপতিত্বে ফাইল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শ্রীপুর উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক হুমাউনুর রশিদ মুহিত, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মুস্তাফিজুর রহমান স্বপন, প্রচার সম্পাদক এ্যাড. শাখারুল ইসলাম শাকিল, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল, গয়েশপুর ইউপি চেয়ারম্যান আবদুল হালিম, দ্বারিয়াপুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন কানন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্যজোটের সভাপতি অপূর্ব মিত্র, জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান ফজলু প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক শিশির শিকদার। খেলায় উভয় দলেই ঢাকা ও দেশের বিভিন্ন স্থান থেকে আগত জাতীয় দলসহ দেশি-বিদেশি খেলোয়াররা তাদের ক্রীড়া নৈপূণ্য দেখিয়ে উপছে পড়া দর্শকদের মন মাতিয়ে তোলেন। খেলাতে চৌগাছী ফুটবল একাদশ ১-০ গোলে সোনাতুন্দী ফুটবল একাদশকে পরাজিত করে চাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। সন্ধ্যায় বিজীয়দের মাঝে পুরস্কার বিতরন করেন অতিথিরা।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

বাস পুড়িয়ে জনগণকে ভয় দেখানো যাবে না ; তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, দুটি বাস...

মেলানিয়ার সঙ্গে ডা. জুবাইদার সাক্ষাৎ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনকে কেন্দ্র করে নিউইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠা...

বারিধারায় গাড়ির চাপায় শ্রমিক নিহত

রাজধানীর বারিধারায় নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যাওয়া একটি প্রাইভ...

মৌলভীবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা