সারাদেশ

মধ্যরাতে ঘরে ঢুকে পোশাক শ্রমিককে গণধর্ষণ

জেলা প্রতিনিধি : সারাদেশে ক্রমশ বেড়েই চলছে ধর্ষণের ঘটনা। এবার গাজীপুরে এক পোশাক শ্রমিককে (২৫) গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। রোববার (১১ অক্টোবর) দিবাগত রাতে জেলার শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া এলাকায় ঘরে ঢুকে ওই পোশাক শ্রমিককে ধর্ষণ করেছে বলে অভিযোগ ওঠে।

এ ঘটনায় অভিযুক্ত আশরাফুল আলম (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আশরাফুল আলম ময়মনসিংহের ভালুকা উপজেলার মল্লিকবাড়ী এলাকার তকুমুদ্দিনের ছেলে। অপর অভিযুক্ত জাহাঙ্গীর আলম (৩৩) দিনাজপুরের খানসামা উপজেলার গোয়ালডিহি গ্রামের আব্দুল খালেকের ছেলে। অভিযুক্তরা মাওনার চকপাড়া এলাকার হাজী আব্দুস ছাত্তারের বাড়ির ভাড়াটিয়া।

শ্রীপুর থানায় দায়ের করা মামলা ও ভিকটিমের সঙ্গে কথা বলে জানা গেছে, ভিকটিম চকপাড়া এলাকার একটি পোশাক কারখানার সহকারী অপারেটর (হেলপার) পদে চাকরি করেন। অভিযুক্তরা তাকে নানা সময় উত্ত্যক্ত করতেন। অভিযুক্ত আশরাফুল আলম ভিকটিমের পার্শ্ববর্তী কক্ষের ভাড়াটিয়া। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাথরুমের রুমের ওপর দিয়ে গ্রিল টপকে অভিযুক্ত আশরাফুল আলম ভিকটিমের ঘরে ঢোকেন।

পরে দরজা খুলে দিলে অপর অভিযুক্ত জাহাঙ্গীর আলমও ঘরে ঢোকেন। তারা ঘুমন্ত ভিকটিমের মুখ চেপে ধরেন। ধস্তাধস্তির একপর্যায়ে খুন জখমের হুমকি দিয়ে তারা ওই পোশাক শ্রমিককে ধর্ষণ করেন। পরে ঘটনা গোপন রাখার হুমকি দিয়ে রাত সাড়ে ৩টার দিকে অভিযুক্তরা বেরিয়ে যান।

ভোরে বাড়ির অন্যান্য ভাড়াটিয়া ও স্থানীয়দের বিষয়টি জানানো হলে তারা প্রধান অভিযুক্ত আশরাফুল আলমকে আটক করেন। অপর অভিযুক্ত পালিয়ে যান।

শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, অভিযুক্ত আশরাফুল আলমকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা রুজু করে ভিকটিমকে স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারাল ইংল্যান্ড

টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডেতেও ইংল্যান্ডের দাপট দেখার আশঙ্কা ছিল। তবে সিরিজ...

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ‘অসাধারণ মানুষ’ বললেন ট্রাম্প

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে নিজের ভাষণে আবারও আটটি যুদ্ধ বন্ধ করার দাবি...

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি চাইলেন এরদোয়ান

জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে দেওয়া ভাষণে ফিলিস্তিন রাষ্ট্রকে ব্য...

হুথি হামলা ঠেকাতে সৌদিকে যুক্তরাজ্যের জ্বালানি সহায়তা

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিদের হামলা মোকাবিলায় সৌদি আরবকে সামরিক সহায়তার ঘোষণা...

ঢাকাসহ ৭ জেলায় বৃষ্টির আভাস

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আজ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে সাতটি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা