সংগৃহীত
সারাদেশ

শিক্ষকদের হটাতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

সান নিউজ অনলাইন

জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালনের সময় এমপিওভুক্ত শিক্ষকদের সরাতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির জন্য তারা অবস্থান করছিলেন।

রোববার (১১ অক্টোবর) দুপুর ১টা ৪৫ মিনিটে পুলিশের পক্ষ থেকে এ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। এর আগ থেকেই আন্দোলনকারীদের সরাতে প্রেসক্লাবের দিকে অগ্রসর হয় পুলিশ। এ সময় আন্দোলনরত শিক্ষকরা পুলিশদের দেখে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন।

সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর শিক্ষকরা সাময়িকভাবে সরে গেলেও কিছুক্ষন পর আবার প্রেসক্লাবের সামনে জড়ো হন। তখন শিক্ষক নেতারা কাউকে বিশৃঙ্খলা না করতে এবং সবাইকে ঐক্যবদ্ধ থাকতে আহ্বান জানান।

আজ সকাল ১০টা থেকে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষকরা। এর আগে গত ১৩ আগস্ট একই দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেন তারা।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা