সান নিউজ
সারাদেশ

চুয়াডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে বিজিবির দেয়ালে বাসের ধাক্কা, নিহত ১

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় জাফরপুর বিজিবি ক্যাম্পের সামনে একটি বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের দেয়ালে ধাক্কা দেয়। এ ঘটনায় হাফিজুর রহমান (৩৮) নামে এক মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং ৬ জন বাসযাত্রী গুরুতর আহত হয়েছেন। নিহত হাফিজুর রহমান চুয়াডাঙ্গা পৌরসভার হাজরাহাটি গ্রামের ইউসুফ আলীর ছেলে।

শনিবার (১১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান জানান, বেলা সাড়ে ১২টার দিকে বরিশাল থেকে কার্পাসডাঙ্গাগামী খাঁন পরিবহন নামে একটি বাস চুয়াডাঙ্গা জাফরপুর বিজিবি ক্যাম্পের কাছে পৌঁছালে চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা মোটরসাইকেল চালক হাফিজুরকে চাপা দিয়ে বিজিবির বাউন্ডারি দেয়ালে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই হাফিজুর রহমান মারা যান এবং বাসে থাকা ৫–৬ জন যাত্রী গুরুতর আহত হন।

খবর পেয়ে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা নিহত হাফিজুরের মরদেহ ও আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। আহতরা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে গেছেন। হাফিজুরের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এদিকে বাসচালক ও সহকারী পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে বাসটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ভুক্তভোগী পরিবার অভিযোগ দায়ের করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ওসি খালেদুর রহমান।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা