সান নিউজ
সারাদেশ

লক্ষ্মীপুরে সন্তান কতৃক বাবা-ভাইকে হত্যার হুমকি

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে কানাডা প্রবাসী ফিরোজ আলম সবুজের বিরুদ্ধে তার বাবা ও ছোট ভাইকে মোবাইলফোনে কল করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। একই সঙ্গে বিভিন্ন মামলায় জড়িয়ে দেওয়ার হুমকিও দিয়েছে ফিরোজ আলম।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বাঞ্চানগর এলাকার আজিজ মাঝি বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মানিক মিয়া ও তার ছোট ছেলে তারেক হোসেন এই অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মানিক মিয়ার স্ত্রী আমেনা বেগম এবং বড় মেয়ে মাহিনুর বেগম।

হুমকির ঘটনায় স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি করেন ভুক্তভোগী পরিবার।

ভুক্তভোগী মানিক মিয়া বলেন, “আমি এখনো আমার জমি সন্তানদের মধ্যে বন্টন করিনি। আমার ভাই সাহাবুদ্দিনের সঙ্গে জমি নিয়ে বিরোধ ছিল, পরে তা মীমাংসা হয়। সালিসি সিদ্ধান্ত অনুযায়ী বুধবার (৮ অক্টোবর) ওই জমি থেকে পুরনো একটি ঘর সরিয়ে দিতে গেলে আমার ছেলে ফিরোজের দ্বিতীয় স্ত্রী ঝর্ণা আক্তার বাঁধা দেয়। একপর্যায়ে পুলিশ এনে আমাদের হয়রানি করে। পরে ফিরোজ বিদেশ থেকে মুঠোফোনে কল দিয়ে আমাকে এবং ছোট ছেলে তারেককে হত্যাসহ মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দেয়। আমরা এখন নিরাপত্তাহীনতায় রয়েছি।”

ছোট ছেলে তারেক হোসেন বলেন, “বুধবার রাতে ফিরোজের লোকজন আমার ঘরে মালামালে আগুন দিয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা করেছে। আমার আত্মীয়-স্বজনদের ফোন দিয়ে হুমকি দেওয়া হচ্ছে। আমাকেও হত্যার হুমকি দেওয়া হয়েছে। এই ঘটনায় আমি সদর মডেল থানায় সাধারণ ডায়েরি করেছি।”

লক্ষ্মীপুর সদর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জিয়াউর রহমান জানান, “হুমকির ঘটনায় তারেক একটি জিডি করেছেন। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

তবে এ অভিযোগের বিষয়ে যোগাযোগের চেষ্টা করেও কানাডা প্রবাসী ফিরোজের বক্তব্য পাওয়া যায়নি।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা