সারাদেশ

খাগড়াছড়িতে ইউপিডিএফ এর গোপন আস্তানা থেকে অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার যুবনেশ্বর পাড়ার ঘন জঙ্গলে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) গোপন আস্তানার খোঁজ পেয়েছে সেনাবাহিনী। সেখানে অভিযান চালিয়ে জব্দ করেছে একটি পিস্তল, একটি ম্যাগজিন, দুই রাউন্ড গুলি, ১৫টি ব্যানার, দুটি ওয়াকি-টকি চার্জার, দুটি মোবাইল ফোন, ধারালো অস্ত্র এবং ইউপিডিএফের সশস্ত্র সদস্যদের ব্যবহৃত অন্য সরঞ্জামও।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (৬ অক্টোবর) ভোর ৫টার দিকে সেনাবাহিনীর বিশেষ কমান্ডো দল অভিযানটি চালায়। সেনাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান ইউপিডিএফের শীর্ষ গ্রুপ কমান্ডার সুমন চাকমা।

অভিযানের সময় ইউপিডিএফের সদস্যরা স্থানীয় পুরুষ, নারী এবং শিক্ষার্থীদের সেনাবাহিনী বিরোধী স্লোগান দিতে বাধ্য করে অভিযান ব্যাহতের চেষ্টাও চালান। সেনাবাহিনী জানায়, সাম্প্রতিক ঘটনাগুলোতে দেখা গেছে, ইউপিডিএফ ও এর সহযোগী গোষ্ঠীগুলো পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করতে স্থানীয় নারী ও স্কুলগামী শিশুদের ইচ্ছাকৃতভাবে নাশকতামূলক কাজে জড়াচ্ছে।

জননিরাপত্তা নিশ্চিতে ইউপিডিএফের পলাতক সশস্ত্র সদস্যদের খুঁজে বের করার অভিযান অঞ্চলজুড়ে অব্যাহত রয়েছে। আইএসপিআর জোর দিয়ে বলেছে, সেনাবাহিনী জাতীয় সার্বভৌমত্ব রক্ষা এবং এলাকার সব জাতিগত সম্প্রদায়কে রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রতিশ্রুতিবদ্ধ।

সান নিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা