সারাদেশ
লক্ষ্মীপুরে সাবেক এমপির সংস্কার চলা পোড়া বাড়িতে ফের আগুন 

লুটপাটের ভিডিও করায় সাংবাদিককে হেনস্তা 

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরী নয়নের পোড়া বাড়িতে পুনরায় আগুন দিয়েছে ছাত্র-জনতা। বুধবার (১ অক্টোবর) বিকেলে জেলা শহরের মহিলা কলেজ এলাকায় নয়নের বাসভবন লুবনা কটেজে এ আগুন দেওয়া হয়। একপর্যায়ে ট্রাক এনে লুটপাট করার সময় ভিডিও ধারণ করতে গেলে স্থানীয় সংবাদকর্মী ফরহাদ হোসেনকে জুলাইযোদ্ধা পরিচয়ে এক যুবক হেনস্তা করে।

খোঁজ নিয়ে জানা গেছে, নয়ন জুলাই আন্দোলনে ছাত্র-জনতা হত্যা মামলার আসামি। জুলাই গণঅভ্যুত্থানের পর তিনি পালিয়ে যান। ৪ আগস্ট প্রথম তার বাড়িতে আগুন দেয় বিক্ষুবদ্ধরা। পরে ৫ আগস্ট ফের আগুন দেওয়া হয়। তখন কিছু দুষ্কৃতিকারীরা বাসা থেকে মুল্যবান জিনিসপত্র লুটপাট করেছে। পরবর্তীতে শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে গত ৬ ফেব্রুয়ারি ভাঙা বাড়িতে পুনরায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা বাড়িটি গোপানে কে বা কারা সংস্কার করছিল। এটি দেখে জুলাই যোদ্ধা পরিচয়ে একদল যুবক গিয়ে বাধা দেয়। একপর্যায়ে তারা একটি নিরাপত্তা দেওয়াল ভেঙে মালামালে আগুন লাগিয়ে দিয়ে। এনিয়ে এই বাড়িতেই ৪ বার আগুন দেওয়া হয়েছে।

সংস্কার কাজে যুক্ত নির্মাণ শ্রমিক আবদুল মাজেদ বলেন, ‘আমরা সংস্কার কাজ করছিলাম। বিকেল ৫টার দিকে কয়েকজন যুবক এসে কাজ বন্ধ করতে বলে। পরে তারা একটি দেয়াল ভেঙে ফেলে এবং আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়,।

সংবাদকর্মী ফরহাদ হোসেন বলেন, আগুন দেওয়ার পর একটি ট্রাক নিয়ে এসে একদল কিছু মালামাল লুট করছিল। তখন ভিডিও করতে গেলে আমাকে গালমন্দ করে। এরপর একটি ছবি তুলতে গেলে জুলাইযোদ্ধা পরিচয়ে এক যুবক মারধর করতে তেড়ে আসে।

জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখ্য সংগঠক সাইফুল ইসলাম মুরাদ বলেন, ‘লক্ষ্মীপুর-২ আসনের সাবেক অবৈধ এমপি ও ছাত্র হত্যা মামলার আসামি সন্ত্রাসী নয়নের বাসায় দীর্ঘদিন ধরে গোপনে সংস্কার কাজ চলছিল। এ ঘটনায় ক্ষুব্ধ ছাত্র-জনতা আজ বিক্ষোভ করে। এক পর্যায়ে তারা ওই বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। সাংবাদিক ফরহাদের সঙ্গে একজনের ভুল বুঝাবুঝি হয়েছে। পরে তা মীমাংসা করে দিয়েছি’।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার সাইফুল ইসলাম রাজু বলেন, সাবেক সংসদ সদস্যের বাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধরা। পরে সেনাবাহিনীর সহযোগীতায় আমরা আগুন নিভিয়েছি।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ গণমাধ্যমকে বলেন, সাবেক সংসদ সদস্যের বাড়িটি গত ৪ আগস্ট পোড়ানো হয়েছিল। তাতে বাড়ির অবকাঠামো ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। আজ আবার সেখানে আগুন ধরানো হয়েছে বলে জেনেছি।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর থেকে সাবেক এমপি নয়ন আত্মগোপনে রয়েছেন। সম্প্রতি তার ভারতের অবস্থানরত একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

সান নিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা