সান নিউজ
সারাদেশ

সম্পত্তির ভাগবাটোয়ারায় মায়ের লাশ ২০ ঘণ্টা পর দাফন

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ১২ শতক জমি নিয়ে বিরোধের জেরে মায়ের মরদেহ দাফনের আগে ২০ ঘণ্টা আটকে রাখার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শাহজাদপুর গ্রামের এনু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। এর আগে, বুধবার সন্ধ্যায় বেগমগঞ্জ উপজেলায় মারা যান ওই নারী।

মৃত নারীর নাম আমেনা বেগম (৬৫)। তিনি একই গ্রামের মৃত মাওলানা সেলামত উল্ল্যাহর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত্যুর আগে ছোট ছেলে সাইফুল্লাহকে উত্তরাধিকারসূত্রে নির্ধারিত অংশের চেয়ে বেশি জমি লিখে দেন আমেনা বেগম। বুধবার সন্ধ্যায় বেগমগঞ্জ উপজেলায় মেয়ের শ্বশুরবাড়িতে তিনি মারা গেলে মরদেহ দাফনের জন্য স্বামীর বাড়িতে আনা হয়। এরপর সম্পত্তি বণ্টন নিয়ে বড় ছেলে নজিব উল্ল্যাহ ও ছোট ছেলে সাইফুল্লাহর মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে ভাগবাটোয়ারা নিয়ে কথার কাটাকাটি থেকে হাতাহাতিতে রূপ নেয়। এতে মায়ের মরদেহ দাফনে বিলম্বিত হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কোম্পানীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম। তার নির্দেশনায় দুই পক্ষের মধ্যে প্রাথমিক সমঝোতা হলে বৃহস্পতিবার দুপুর সোয়া ২টার দিকে আমেনা বেগমের মরদেহ স্বামীর কবরের পাশে দাফন করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম বলেন, “উভয় পক্ষের সঙ্গে কথা বলে আমরা প্রাথমিকভাবে সমঝোতায় পৌঁছাই। দাফন সম্পন্ন হয়েছে, পরবর্তীতে স্থানীয়ভাবে বৈঠক করে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের নিষ্পত্তি করা হবে।”

সাননিউজ/আরআরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা