সান নিউজ
সারাদেশ

সুন্দরগঞ্জে মাওলানা ভাসানী সড়কে গর্তের সৃষ্টি

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থেকে হরিপুরে অবস্থিত মাওলানা ভাসানী সেতু পর্যন্ত ১৫ কিলোমিটার সড়কের দুই পাশে অন্তত ৩০টি জায়গায় ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

এলাকাবাসী জানান, সাম্প্রতিক সময়ে ভারি বৃষ্টির পানিতে সড়কটির বিভিন্ন জায়গায় গর্তের সৃষ্টি হয়েছে। অনেক জায়গায় স্থানীয়দের উদ্যোগে তাৎক্ষণিকভাবে বালুর বস্তা দিয়ে পানি নেমে যাওয়ার পথ বন্ধ করা হয়েছে। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ব্যস্ততম এই সড়কে প্রতিদিন উপজেলার পূর্বাঞ্চল হরিপুর, কঞ্চিবাড়ি, শান্তিরাম, চন্ডিপুর, শ্রীপুর ও কাপাসিয়া ইউনিয়নের হাজার মানুষ চলাচল করছেন। সড়কটির ভেঙ্গে যাওয়া গর্তগুলো জরুরি ভিত্তিতে মেরামত করা প্রয়োজন। মেরামত না করা হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

স্থানীয়রা অভিযোগ করেছেন, সুন্দরগঞ্জ উপজেলা এলজিইডি কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েও কোনো লাভ হয়নি।

মাধ্যমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দ বলেন, “প্রবল বৃষ্টির কারণে সুন্দরগঞ্জ থেকে মাওলানা ভাসানী সেতু পর্যন্ত ১৫ কিলোমিটার অংশে অন্তত ৩০টি জায়গায় সড়কের দুই পাশে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে মানুষের হেঁটে চলাফেরা ও যানবাহন চলাচলে ব্যাহত সৃষ্টি হচ্ছে।”

মাসুমা খাতুন নামে এক শিক্ষার্থী বলেন, “অনেকে সড়কের গর্তের ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি।”

সুন্দরগঞ্জ উপজেলা প্রকৌশলী তপন কুমার চক্রবর্তী বলেন, “বিষয়টি জানার পর ওই জায়গাটি দেখা হয়েছে। উপজেলা পর্যায়ে কোনো বরাদ্দ নেই। ওই জায়গাসহ একাধিক জায়গায় ছোট-বড় গর্ত মেরামতের জন্য জরুরি ভিত্তিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চাহিদাপত্র পাঠানো হয়েছে। বরাদ্দ পেলেই ব্যবস্থা নেওয়া হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজকুমার বিশ্বাস জানান, “এলজিইডির উপজেলা প্রকৌশলীকে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে।”

সড়কে গর্ত সৃষ্টির ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা