সংগৃহীত
রাজনীতি

জাতীয় পার্টির কর্মী সমাবেশ পণ্ড করে দিয়েছে পুলিশ

সান নিউজ অনলাইন

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কর্মী সমাবেশে জলকামান, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে নেতা-কর্মীদের রাস্তার ওপর থেকে সরিয়ে দেয় পুলিশ। এ সময় সমাবেশে আসা কয়েকজন নেতা-কর্মীকে আটক করতেও দেখা যায়।

আজ শনিবার (১১ অক্টোবর) সমাবেশকে কেন্দ্র করে বেলা ২টা থেকে জাতীয় পার্টির নেতা-কর্মীরা কাকরাইলে তাদের পার্টি অফিসের সামনের সড়কে জড়ো হতে থাকে।বানানো হয় মঞ্চ, সেখানে ঢাকা মহানগরীসহ বিভিন্ন এলাকার নেতা-কর্মীরা জড়ো হন।

সরেজমিনে দেখা গেছে, বিকেল সাড়ে ৩টার দিকে কয়েকশ পুলিশ একযোগে বাঁশি দিয়ে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে নেতা-কর্মীদের ধাওয়া দেয়। এ সময় তাদের সামনে একটি জলকামান থেকে পানি ছিটানো হয়। অন্তত তিনটি সাউন্ড গ্রেনেডর শব্দ পাওয়া যায়। মুহূর্তেই জাতীয় পার্টির সামনের সড়ক ছেড়ে নেতা-কর্মীরা বিভিন্ন অলিগলিতে চলে যায়। নেতা-কর্মীদের কয়েকজন সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের তাৎক্ষণিক আটক করে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেলা ৩টা ৪০ মিনিটের দিকে দলটির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফার বক্তব্য দেওয়ার সময় এ ঘটনা ঘটে।

জাতীয় পার্টির নেতা-কর্মীরা তাৎক্ষণিক অভিযোগ করে বলেন, তাদের শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ বাধা দিয়েছে। পুলিশের লাঠি পেটা, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেডর আঘাতে কয়েকজন আহত হয়েছেন।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা