সংগৃহীত
রাজনীতি

ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের নামে প্রহসন হবে: জিএম কাদের

ডেস্ক রিপোর্ট

আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের নামে প্রহসন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি আরো মন্তব্য করেন এবার সরকারি দল ও আধা-সরকারি দলের মধ্যেই নির্বাচন হচ্ছে ।

শনিবার (৪ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জাতীয় মহিলা পার্টির মতবিনিময় সভায় এসব কথা বলেন জিএম কাদের।

জিএম কাদের বলেন, ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেটা সঠিক অর্থে ঠিক নির্বাচন হচ্ছে বলে আমরা মনে করছি না। এটি নির্বাচনের নামে কিছুটা প্রহসন হচ্ছে বলেই আমার বিশ্বাস। কেননা, শেখ হাসিনা সরকারের যে নির্বাচন নিয়ে আমরা এত সমালোচনা করেছিলাম সেটা শেখ হাসিনা নিজের দলের সঙ্গে দলের একটা নির্বাচন করেছিল যেখানে দল তার প্রতিপক্ষে নিজের দলের লোকের সঙ্গেই কম্পিটিশন করেছিল। সামান্য কিছু ব্যতিক্রম ছিল, আমাদেরকেও সেখানে কিছুটা বাধ্য করে নিয়ে এসেছিলেন তারা। এসময়েও মোটামুটি সরকারি দল এবং আধা-সরকারি দল এই দুটোর মধ্যেই নির্বাচন হচ্ছে। প্রতিপক্ষ সেভাবে আমরা দেখছি না। সে কারণে মনে করি এটা নির্বাচনের নামে একটা প্রহসন হবে এবং সেখানে মোটামুটি কিছুটা হলেও শেখ হাসিনার মতো একেবারে পূর্বনির্ধারিত দলের সম্ভাবনা রয়েছে।

সাননিউজ/আরআরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা