সংগৃহীত
রাজনীতি

জাতীয় সংসদ নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে চায় খেলাফত মজলিস

ডেস্ক রিপোর্ট

আগামী জাতীয় সংসদ নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে দাবি করেছে খেলাফত মজলিস। খেলাফত মজলিস মনোনীত ২৬৫ সংসদ সদস্য প্রার্থী নিয়ে মতবিনিময় করে ৷ বাকি প্রার্থীদের নাম আগামীতে ঘোষণা করা হবে। তবে জোটের সঙ্গে আসনভিত্তিক ঐক্য হলে সেক্ষেত্রে প্রার্থিতা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। এসময় দলীয় প্রার্থীদের নির্বাচন নিয়ে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়৷

শনিবার (৪ অক্টোবর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ (আইবি) ভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন দলের নেতারা।

দলটির মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের বলেন, নির্বাচনের রোডম্যাপ ঘোষিত হলেও জুলাই সনদ বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেই।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খেলাফত মজলিস মনোনীত সম্ভাব্য এমপি প্রার্থীদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় খেলাফত মজলিসের মহাসচিব ইসরায়েলি গণহত্যার শিকার গাজাবাসীর বিরুদ্ধে আরোপিত অবরোধ ভাঙতে বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার কর্মীদের গাজাগামী ‘সুমুদ ফ্লোটিলা’র নৌবিহারে ইসরায়েলি বাহিনীর হামলা ও মানবাধিকার কর্মী আটকের নিন্দা জানান। আটক মানবাধিকারকর্মীদের অবিলম্বে মুক্তিরও দাবি করেন তিনি।

সাননিউজ/আরআরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা