সংগৃহীত ছবি
রাজনীতি

আজ ৮ জেলায় সমাবেশ করবে বিএনপি 

নিজস্ব প্রতিবেদক: আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) নিত্যপণ্যের দাম সহনীয় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানোসহ ৪ দাবিতে ৮ জেলায় সমাবেশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

এদিকে, লক্ষ্মীপুর, বরিশাল, কুমিল্লা, ময়মনসিংহ, ফরিদপুর, চুয়াডাঙ্গা, নওগাঁ ও কুড়িগ্রাম জেলায় সমাবেশের আয়োজন করা হয়েছে। এরই মধ্যে সব জেলায় প্রস্তুত রয়েছে সমাবেশস্থল। এ সময় কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণে অনুষ্ঠেয় এ সমাবেশ ঘিরে উজ্জীবিত স্থানীয় নেতাকর্মীরা।

আরও পড়ুন: সভা ও দোয়ায় শহীদ দিবস পালনের আহ্বান

জানা যায়, বৃহস্পতিবার এই কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার সমাবেশে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া লক্ষ্মীপুরের সমাবেশে থাকবেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বরিশালের সমাবেশে থাকবেন বেগম সেলিমা রহমান। ময়মনসিংহের সমাবেশে থাকবেন আব্দুল আউয়াল মিন্টু, চুয়াডাঙ্গায় থাকবেন চেয়ারপানসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য আমানউল্লাহ আমান, নওগাঁয় থাকবেন মিজানুর রহমান মিনু এবং কুড়িগ্রামে থাকবেন আব্দুস সালাম।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা