বাণিজ্য

সূচকের উত্থানে লেনদেন শেষ

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার (৬ ডিসেম্বর) মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুটোই কমেছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার (৬ ডিসেম্বর) ডিএসইতে ৮৮৭ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ৭ কোটি ৮৪ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ৮৯৪ কোটি ৯৮ লাখ টাকার।

সোমবার (৬ ডিসেম্বর) ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৯৭৮ পয়েন্টে।

অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৩ পয়েন্ট কমেছে এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়েছে।

রোববার (৫ ডিসেম্বর) ডিএসইতে মোট ৩৭১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২১৮টির, দর কমেছে ১১৮টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক দশমিক ২৬ পয়েন্ট কমে ২০ হাজার ৪১৫ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৩৫ কোটি ১৯ লাখ টাকার শেয়ার।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা