বাণিজ্য

৩৭ কোটি টাকার লেনদেন ব্লক মার্কেটে 

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার (৬ ডিসেম্বর) ব্লক মার্কেটে মোট ২৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৩১ লাখ ৬৩ হাজার ৯৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩৭ কোটি ২২ লাখ টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে সোনালী পেপার লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৯ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ৯ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

তালিকার তৃতীয় স্থানে থাকা রেনেটার ৫ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আমরা নেটওয়ার্কস, অ্যাক্টিভ ফাইন, এএফসি অ্যাগ্রো, আল-হাজ্ব টেক্সটাইল, আর্গন ডেনিমস, এশিয়া ইন্স্যুরেন্স, ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড,ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ডমিনেজ স্টিল, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ফরচুন সুজ, জিবিবি পাওয়ার, জেনেক্স ইনফোসিস, হামিদ ফেব্রিক্স, আইসিবি, আইডিএলসি ফিন্যান্স, কে অ্যান্ড কিউ, খুলনা পাওয়ার, এলআর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড, ওরিয়ন ইনফিউশন, আরডি ফুড, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স ও স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা