সংগৃহীত ছবি
জাতীয়

পদত্যাগ করলেন ডিএসই’র চেয়ারম্যান  

নিজস্ব প্রতিবেদক: দেশের একমাত্র মুদ্রা বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মো. হাসান বাবু পদত্যাগ করেছেন।

সোমবার (১৯ আগস্ট) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানের কাছে ই-মেইলে তিনি পদত্যাগপত্রটি পাঠায়।

আরও পড়ুন: ৩২৩ পৌরসভার মেয়র অপসারণ

এরপর তার এই পদত্যাগপত্রের অনুলিপি ডিএসই ব্যবস্থাপনা পরিচালকসহ শীর্ষ কর্মকর্তাদের পাঠানো হয়েছে।

এর পরে ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এ জি এম সাত্ত্বিক আহমেদ শাহ বলেন, ডিএসইর চেয়ারম্যানের পদত্যাগপত্রের অনুলিপি ইতিমধ্যে ই-মেইলে পেয়েছি। তিনি বিএসইসির চেয়ারম্যান বরাবর ই-মেইলের মাধ্যমে তার পদত্যাগপত্র পাঠিয়েছেন।

তিনি আরও বলেন, বিএসইসি থেকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এরপর বিএসইসি যেই সিদ্ধান্ত দেবে আমরা সেটিই পালন করবো।

আরও পড়ুন: ডিএমপির ৩২ থানার ওসি বদলি

গত সোমবার (১২ আগস্ট) ১ সংবাদ সম্মেলনে ডিএসই চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালকদের দ্রুত অপসারণ দাবি করেন প্রতিষ্ঠানটির সদস্যদের সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা