বাণিজ্য

১১.১১ ক্যাম্পেইনের সাফল্য উদযাপন দারাজের

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে চলতি বছরের ১১.১১ ক্যাম্পেইনের অভাবনীয় সাফল্য উদযাপন করল দেশের বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ (https://www.daraz.com.bd/)।

এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে, ১১.১১ ক্যাম্পেইন চলাকালীন বিভিন্ন কনটেস্টে অংশ নেয়া ৫০ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেয় দারাজ। অনুষ্ঠানটি গত ২৯ নভেম্বর বিকাল ৫টায় সিক্স সিজনস হোটেলে অনুষ্ঠিত হয়।

এ ব্যাপারে দারাজ বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার মো.তাজদীন হাসান বলেন, ‘এ বছরের ১১.১১ ক্যাম্পেইনে ক্রেতাদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পেয়ে আমরা একইসাথে অত্যন্ত আনন্দিত ও গর্বিত। সারা দেশ থেকে অসংখ্য ক্রেতা আনন্দের সাথে এই ক্যাম্পেইনে অংশ নেন এবং এই ক্যাম্পেইনের প্রশংসা করেন। ১১.১১ ক্যাম্পেইন সফল করার জন্য আমরা আবারও তাদের প্রতি কৃতজ্ঞ।’

১১.১১ ক্যাম্পেইনের অন্যতম মূল আকর্ষণ কুইজ কনটেস্ট, যেখানে অংশগ্রহন করে বাইক ও গাড়ির মতন উপহার জিতে নেয়ার সুযোগ ছিল. এই কন্টেস্টে বিজয়ী হন সালেহীন কাউসার। তিনি জিতে নেন একটি টয়োটা এক্সিও গাড়ি। দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ বিজয়ী জিতে নেন একটি টিভিএস অ্যাপাচি ৪ভি মোটরসাইকেল, জিপিএক্স- ডেমোন ১৬৫ মোটরসাইকেল এবং টিভিএস অ্যাপাচি আরটিআর ১৬০ সিসি মোটরসাইকেল. এই গেমের অন্যান্য বিজয়ীরা পান আকর্ষণীয় টেলিভিশন, স্মার্টফোন, ট্যুর প্যাকেজ, ল্যাপটপ, ওয়াশিং মেশিন ও ফ্রিজসহ আরও অনেক কিছু। ‘শেইক শেইক’, ‘অ্যাড টু কার্ট’, ‘মেক এ উইশ’ কনটেস্টের বিজয়ীরাও জিতে নেন আকর্ষণীয় পুরস্কার।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা