বাণিজ্য

স্মার্ট কাস্টমার পোর্টাল চালু করলো মেটলাইফ 

প্রেস বিজ্ঞপ্তি: গ্রাহক অভিজ্ঞতাকে উন্নত করার লক্ষ্যে একটি প্রতিষ্ঠান সবচেয়ে গুরুত্বপূর্ণ যেসব সুবিধা প্রদান করতে পারে, তার মধ্যে রয়েছে স্বাচ্ছন্দ্য ও সহজলভ্যতা। গ্রাহকদের বিমা অভিজ্ঞতাকে আরো সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তোলার ধারাবাহিকতায় ‘স্মার্ট কাস্টমার পোর্টাল’ নামে নতুন ডিজিটাল গ্রাহক সেবা প্ল্যাটফর্ম চালু করেছে মেটলাইফ।

স্মার্ট কাস্টমার পোর্টাল ব্যবহারের মাধ্যমে গ্রাহকরা যেকোনো সময় যেকোনো স্থান থেকে তাদের বিমা পলিসি সম্পর্কিত তথ্য অনলাইনে জানতে পারবেন। পোর্টালটি দিন-রাত ২৪ ঘণ্টার জন্য উন্মুক্ত এবং ইন্টারনেট সংযোগ সম্বলিত যেকোনো ডিভাইস (ডেস্কটপ, ল্যাপটপ, মোবাইল ফোন এবং ট্যাবলেট) ব্যবহার করে এটি ব্যবহার করা সম্ভব।

পলিসি স্ট্যাটাস, মেয়াদপূর্তির তারিখ, প্রিমিয়াম দেওয়ার তারিখসহ গ্রাহকদের বিমা পলিসি সংক্রান্ত প্রয়োজনীয় সকল তথ্য এই পোর্টাল থেকে পাওয়া যাবে। সেই সাথে এটি গ্রাহকদের আয়কর রিটার্নের উদ্দেশ্যে বার্ষিক প্রিমিয়াম পেমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করা এবং অনলাইনে নিরাপদে প্রিমিয়াম পরিশোধ করতেও সহায়তা করবে।

স্মার্ট কাস্টমার পোর্টালে গ্রাহকদের নিরাপত্তা এবং তথ্যের গোপনীয়তা নিশ্চিত থাকে, কারণ শুধুমাত্র মেটলাইফ গ্রাহকরাই এই তথ্য দেখতে পারেন। এ বিষয়ে মেটলাইফ বাংলাদেশের প্রধান নির্বাহী আলা আহমদ, এফসিএ, বলেন, ‘মেটলাইফের উদ্দেশ্য গ্রাহকদের জন্য আরও সম্ভাবনীয় ভবিষ্যৎ গড়ে তুলতে সহায়তা করা। এবং আমরা বিশ্বাস করি যে, গ্রাহকদেরকে ট্রেডিশনাল এবং ডিজিটাল উভয় মাধ্যমেই শ্রেষ্ঠ অভিজ্ঞতা এবং সেবা প্রদান করা এই উদ্দেশ্যের অন্তর্ভুক্ত। স্মার্ট কাস্টমার পোর্টালের স্বাচ্ছন্দ্যদায়ক অভিজ্ঞতার মাধ্যমে গোটা দেশের গ্রাহকেরা এখন সুরক্ষিত ডিজিটাল পরিসরে আরও সুবিধাজনক এবং কার্যকরভাবে তাদের আর্থিক নিরাপত্তা ব্যবস্থাপনায় সক্ষম হবেন।’

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা