বাণিজ্য

জাতিসংঘেরও আগে শিশু অধিকার আইন প্রণয়ন করেছিলেন বঙ্গবন্ধু

নিজস্ব প্রতিবেদক: এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেছেন, জাতিসংঘ শিশু অধিকার সনদ ঘোষণা করে ১৯৮৯ সালে। তারও ১৫ বছর আগে শিশুদের সুরক্ষা, তাদের অধিকার নিশ্চিত করতে, ১৯৭৪ সালে শিশু অধিকার আইন প্রণয়ন করেন বঙ্গবন্ধু।

এফবিসিসিআই আয়োজিত ১৬ দিনব্যাপী ‘বিজয়ের ৫০ বছর: লাল সবুজের মহোৎসব’ এর ২য় দিনের বৃহষ্পতিবার (২ ডিসেম্বর) অনুষ্ঠানে দেয়া স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর হাতিরঝিল সংলগ্ন অ্যামফিথিয়েটারে আয়োজিত এ অনুষ্ঠানে ছিলো শিশু কিশোর ও বিশেষ শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান।

তিনি বলেন, সদ্য স্বাধীন বাংলাদেশের ভবিষ্যত বিনির্মাণে শিশুরাই যে আগামীর ভবিষ্যত, সেই বিষয়কে মাথায় রেখে বঙ্গবন্ধু গুরুত্ব দিয়েছিলেন শিশুদের অধিকার রক্ষায়। বঙ্গবন্ধুর সুদুরপ্রসারী চিন্তার কারণেই, তখনকার শিশুরা হয়ে উঠেছে আজকের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পথ প্রদর্শক। আজকের শিশুদেরও বঙ্গবন্ধুর জীবন দর্শন থেকে শিক্ষা নিয়ে দেশকে ভালোবাসার, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে।

এফবিসিসিআই সভাপতি বলেন, বঙ্গবন্ধুর পথ ধরেই, শিশুদের সুন্দর ভবিষ্যত গড়তে বদ্ধপরিকর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে লক্ষ্যেই দেশজুড়ে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ, ও অবৈতনিক শিক্ষা কার্যক্রম চালু করেছেন। কোভিড মহামারি থেকে শিশু কিশোরদের রক্ষা করতে টিকার আওতায় এনেছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি, এমপি। উপস্থিত শিশু কিশোরদের সামনে তিনি সংক্ষেপে মুক্তিযুদ্ধের ইতিহাস, বঙ্গবন্ধুর নেতৃত্ব, বাংলাদেশের এগিয়ে যাওয়া, বর্তমান সরকারের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। এ সময় তিনি শিশুদের জানান, ২০২১ সালে বাংলাদেশের ৫০ বছর, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে। সব দিক থেকেই এ বছর বাংলাদেশের জন্য একটি উল্লেখযোগ্য বছর। এসময় মন্ত্রীর সঙ্গে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে নিজেকে গঠন করার শপথ নেয় শিশুরা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, এমপি। তিনি বলেন স্বাধীনতার ৫০ বছর একটি জাতির জন্য বড় ঘটনা। তাই বেসরকারি খাতের পক্ষ থেকে এই আয়োজন করা হয়েছে।

সম্মানিত অতিথির বক্তব্যে এফবিসিসিআই’র সাবেক সভাপতি মাহবুবুর রহমান বলেন, শিশুদের আদর্শ নাগরিক হয়ে ওঠার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করার দায়িত্ব নিতে হবে বড়দেরকেই।

শুভেচ্ছা বক্তব্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম জানান, ডিএনসিসিতে ২৪টি পার্ক করা হচ্ছে যেগুলো শিশু কিশোরদের জন্য উন্মুক্ত থাকবে।

অতিথিদের সংক্ষিপ্ত বক্তব্য শেষে, শিশু কিশোরদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। পরে গান পরিবেশন করে ব্যান্ডদল স্পন্দন ও ধ্রুবতারা।

১৬ দিনব্যাপী ‘বিজয়ের ৫০ বছর: লাল সবুজের মহোৎসব’ এর তৃতীয দিন শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হবে নারীদের অংশগ্রহণে অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, এমপি।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা