বাণিজ্য

এনার্জিপ্যাক-গ্লোকাল লার্নিং ম্যানেজমেন্ট সমঝোতা চুক্তি সই

প্রেস বিজ্ঞপ্তি: গ্লোকাল লার্নিং ম্যানেজমেন্ট লিমিটেডের সাথে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে এনার্জিপ্যাক। এই চুক্তির অধীনে, উভয় পক্ষই কৌশলগত ব্যবসায়িক অংশীদার হিসেবে একসাথে কাজ করবে। সম্প্রতি এনার্জিপ্যাকের করপোরেট অফিসে (৪৩০/২, এনার্জি পয়েন্ট, তেজগাঁও, ঢাকা -১২০৮) এই সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।

এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের চিফ স্ট্র্যাটেজি অফিসার শেখ নাওয়ীদ রশিদ এবং ইস্কুল অব লাইফের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মো. আতিক উল্লাহ মাসুদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

ইস্কুল অব লাইফের সহ-প্রতিষ্ঠাতা ও সিওও মোহাম্মদ আবু সালেহ এবং বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর মো. শরিফুল ইসলাম খান, জাভিয়ার এস বিশ্বাস হেড অব বিজনেস ডেভেলপমেন্ট (ও-কোড), নাহারিন চৌধুরী হেড অব অপারেশনস অ্যান্ড ইনোভেশন (ও-কোড) এবং আমিন মাহমুদ, স্পেশালিস্ট, মার্কেটিং কমিউনিকেশন এনার্জিপ্যাক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উভয় পক্ষই বাণিজ্য ও অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রয়োজনীয় অনলাইন শিক্ষা এবং দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদানে একসাথে কাজ করার ব্যাপারে আগ্রহী। অনুষ্ঠান চলাকালীন তারা ই-লার্নিং -এর গুরুত্ব এবং এটি আমাদের ভবিষ্যতে যে ভূমিকা পালন করবে তা নিয়ে আলোচনা করেন এবং একসাথে কাজ করার মাধ্যমে একটি অত্যাধুনিক শিক্ষা ব্যবস্থাপনা সিস্টেম তৈরির আগ্রহ প্রকাশ করেন।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা