বাণিজ্য

ষোল দিনব্যাপী লাল-সবুজের মহোৎসব

নিজস্ব প্রতিবেদক: বিজয়ের ৫০ বছর উদযাপনে পহেলা ডিসেম্বর থেকে ষোল দিনব্যাপী লাল-সবুজের মহোৎসব করবে এফবিসিসিআই।

অর্থনৈতিক অগ্রগতি কিংবা সামাজিক সূচকের শক্তিশালী অবস্থান, দুর্বল এক শিশুরাষ্ট্র থেকে বিশ্বের অন্যতম প্রতিশ্রুতিশীল অর্থনৈতিক শক্তি, পরর্নিভরতা থেকে বেরিয়ে এসে, আত্বনির্ভরতায় বলীয়ান হয়ে ওঠা। বাংলাদেশের ৫০ বছরের গল্পটা সফলতার, অর্জনের।

যাদের আত্মত্যাগের বিনিময়ে বিজয় এসেছে, যে মহান নেতার নেতৃত্বে মিলেছে বাঙালীর নিজস্ব মানচিত্র, যার সুদক্ষ শাসনে দেশ উঠে এসেছে উন্নয়নের মহাসড়কে, তাদের সবার প্রতি বিনম্র কৃতজ্ঞতা প্রকাশ করতে বাংলাদেশের শীর্ষ বাণিজ্যিক সংগঠন এফবিসিসিআই আয়োজন করেছে ষোল দিনব্যাপী লাল সবুজের এ মহোৎসব।

পহেলা ডিসেম্বর থেকে হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে শুরু হবে এফবিসিসিআই আয়োজিত এ মহোৎসব।

বুধবার (১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টায় ভার্চুয়ালি এ আয়োজনের উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অন্যান্য দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সশরীরে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রীবর্গ। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানসহ প্রতিদিনের আয়োজনে বিশেষ অতিথি হিসেবে সশরীরে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। আর সভাপতিত্ব করবেন ও স্বাগত বক্তব্য দেবেন এফবিসিসিআই’র সভাপতি মো. জসিম উদ্দিন।

এফবিসিসিআই’র বিজয় উৎসবের সার্বিক সহযোগিতা করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। প্রতিদিনের অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য দেবেন ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম।

১৬ দিনের মহা উৎসবের সংক্ষিপ্ত বিবরণ:

ডিসেম্বর ০১, ২০২১ : স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আতশবাজি

ডিসেম্বর ০২, ২০২১ : শিশু কিশোর ও বিশেষ শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান

ডিসেম্বর ০৩, ২০২১ : নারীদের অংশগ্রহণে বিশেষ অনুষ্ঠান

ডিসেম্বর ০৪, ২০২১ : নজরুল উৎসব

ডিসেম্বর ০৫, ২০২১ : রবীন্দ্র উৎসব

ডিসেম্বর ০৬, ২০২১ : নৃত্য উৎসব

ডিসেম্বর ০৭, ২০২১ : অঞ্চলভিত্তিক অনুষ্ঠান : ঢাকা ও ময়মনসিংহ বিভাগ

ডিসেম্বর ০৮, ২০২১ : অঞ্চলভিত্তিক অনুষ্ঠান : চট্টগ্রাম ও রংপুর বিভাগ

ডিসেম্বর ০৯, ২০২১ : অঞ্চলভিত্তিক অনুষ্ঠান : রাজশাহী ও বরিশাল বিভাগ

ডিসেম্বর ১০, ২০২১ : অঞ্চলভিত্তিক অনুষ্ঠান : খুলনা ও সিলেট বিভাগ

ডিসেম্বর ১১, ২০২১ : সশস্ত্র ও পুলিশ বাহিনীর সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠান

ডিসেম্বর ১২, ২০২১ : লোকসংগীত

ডিসেম্বর ১৩, ২০২১ : চলচ্চিত্র তারকাদের অংশগ্রহণে অনুষ্ঠান

ডিসেম্বর ১৪, ২০২১ : মঞ্চনাটক

ডিসেম্বর ১৫, ২০২১ : কনসার্ট

ডিসেম্বর ১৬, ২০২১ : রাষ্ট্রীয় অনুষ্ঠান সরাসরি সম্প্রচার ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও আতশবাজি

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা