বাণিজ্য

সনি-স্মার্ট এর নতুন মহাব্যবস্থাপক সারোয়ার জাহান

প্রেস বিজ্ঞপ্তি: দেশের আইসিটি খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলোজি (বিডি) লিঃ-এর মহাব্যবস্থাপক হিসেবে যোগ দিয়েছেন মো. সারোয়ার জাহান চৌধুরী। সনি-স্মার্ট এর মহাব্যবস্থাপক হিসেবে মো. সারোয়ার জাহান চৌধুরী সনি’র ইলেকট্রনিক্স পণ্য এবং সংশ্লিষ্ট অন্যান্য পরিষেবার বাজার সম্প্রসারণ নিয়ে কাজ করবেন।

মঙ্গলবার (৩১ নভেম্বর) প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে তাকে স্বাগত জানান স্মার্ট টেকনোলোজি (বিডি) লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম।

এসময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক জাফর আহমেদ, উপ ব্যবস্থাপনা পরিচালক এস এম মহিবুল হাসান, মহাব্যবস্থাপক (মানবসম্পদ বিভাগ) একেএম শফিক উল হক এবং সহ-মহাব্যবস্থাপক (ইনটেল এং জেব্রা) আশরাফ হোসেন প্রমুখ।

স্মার্ট টেকনোলজিতে যোগ দেওয়ার আগে মো. সারোয়ার জাহান চৌধুরী ইলেকট্রনিক্স পণ্য বাজারজাতকারী প্রতিষ্ঠান ইলেক্ট্রো মার্ট লিমিটেড-এ সিনিয়র ন্যাশনাল সেলস ম্যানেজার হিসেবে যুক্ত ছিলেন। এর আগে তিনি বাংলাদেশে সনি’র হয়ে টানা ২০ বছর নানা গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তার কর্মজীবনের শুরু এসিআই কনজ্যুমার ব্র্যান্ডসের মাধ্যমে। প্রতিষ্ঠানটিতে যোগ দিয়েই এসিআই কনজ্যুমার লিমিটেড-এর বর্ষসেরা কর্মী পুরষ্কার অর্জন করেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি সারোয়ার জাহান চৌধুরীকে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেছেন।

উল্লেখ্য, সম্প্রতি স্মার্ট টেকনোলোজি (বিডি) লিঃ-কে বাংলাদেশে সনি’র নতুন অফিসিয়াল ডিস্ট্রিবিউটর (প্রাতিষ্ঠানিক পরিবেশক) ঘোষণা করেছে সনি কর্পোরেশন। এর ফলে বাংলাদেশে জাপানের বহুজাতিক প্রযুক্তি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান সনি’র ইলেকট্রনিক্স পণ্য এবং সংশ্লিষ্ট অন্যান্য পরিষেবা বিক্রি করতে পারবে স্মার্ট টেকনোলোজি (বিডি) লিঃ।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা