খেলা

নাওমির দ্বিতীয় ইউএস ওপেন জয়

স্পোর্টস ডেস্কঃ

ইউএস ওপেন জয় করেছেন জাপানি টেনিস তারকা নাওমি ওসাকা। এটি তার তৃতীয় গ্রান্ড স্লাম টাইটেল ও দ্বিতীয় ইউএস ওপেন জয়। স্থানীয় সময় শনিবার (১২ সেপ্টেম্বর) নিউইয়র্কের আর্থার অ্যাশে স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। ১-৬, ৬-৩, ৬-৩ সেটে সাবেক নাম্বার ওয়ান ভিক্টোরিয়া আজারেঙ্কাকে হারিয়ে নাওমি এ জয় নিশ্চিত করেন।

এবারের ইউএস ওপেনে শুধু খেলোয়াড়ি নৈপুণ্যই ণয়, বর্ণবাদী অবিচারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে অবদান রাখার কারণেও আলোচনায় ছিলেন কৃষ্ণাঙ্গ এ টেনিস তারকা। ক্যারিয়ারের শুরুর দিকে 'লাজুক ও স্বল্পভাষী' হিসেবে পরিচিত নাওমি ওসাকা ইউএস ওপেনের প্রত্যেকটি ম্যাচেই মাস্ক পরেছেন যাতে নামাঙ্কিত ছিল সেইসব হতভাগ্য কৃষ্ণাঙ্গদের নাম যারা বিভিন্ন সময় যুক্তরাষ্ট্রে পুলিশের হাতে কিংবা বর্ণবাদী সহিংসতায় প্রাণ হারিয়েছেন।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে নাওমিকে প্রশ্ন করা হয় তিনি মাস্ক পরে কী বার্তা দিতে চেয়েছিলেন। উত্তরে নাওমি বলেন, আমি চেয়েছি এ নিয়ে সবাই সরব হোক। আলোচনা শুরু করুক।

হেরে গেলেও দারুণ খেলেছেন আজারেঙ্কা। শুরুর দিকে আজারেঙ্কার সঙ্গে খেলতে গিয়ে বেশ হিমশিম খেতে হয়েছে নাওমিকে। পরে অবশ্য ঘুরে দাঁড়িয়েছেন। তাই প্রতিপক্ষের দিকে তাকিয়ে প্রশংসা করে নাওমি বলেন, আরও ফাইনালে আমি আপনার সঙ্গে খেলতে চাই না। সত্যিই আজকের ম্যাচটি উপভোগ করিনি আমি।

সান নিউজ/বি. এম./বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা