খেলা

সালাহর হ্যাটট্রিক, জয় পেল লিভারপুল

স্পোর্টস ডেস্কঃ

ষোলো বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগে জায়গা করে নিয়েছে লিডস ইউনাইটেড। প্রিমিয়ার লিগে এসে শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে প্রথম ম্যাচেই তারা মুখোমুখি হয়েছিল চ্যাম্পিয়ন লিভারপুলের। তবে ছেড়ে কথা বলেনি চ্যাম্পিয়নদের। হাড্ডাহাড্ডি লড়াই করেছে তারা। যদিও তারকা ফুটবলার মোহাম্মদ সালাহর হ্যাটট্রিকে ৭ গোলের থ্রিলার ম্যাচে তারা হার মেনেছে ৪-৩ ব্যবধানে।

ঘরের মাঠে ম্যাচের ৪ মিনিটেই এগিয়ে যায় লিভারপুল। এ সময় বিতর্কিত পেনাল্টি পায় তারা। পেনাল্টি থেকে গোল করে অলডেরদের এগিয়ে নেন সালাহ। অবশ্য নয় মিনিটের মাথায়ই সমতা ফিরিয়েছিল লিডস। কিন্তু গোলটি অফসাইটের কারণে বাতিল হয়। তবে ১২ মিনিটের মাথায় জ্যাক হ্যারিসন গোল করে সমতা ফেরান।

২০ মিনিটে কর্নার পায় লিভারপুল। কর্নার থেকে উড়ে আসা বলে হেড দিয়ে জালে জড়ান ভার্জিল ফন দিক। ৩০ মিনিটের মাথায় আবার সমতা ফেরায় লিডস। এ সময় বক্সের ভেতর থেকে প্যাট্রিক ব্যামফোর্ড শট নিয়ে জালে জড়ান। ৩৩ মিনিটে মোহাম্মদ সালাহ ম্যাচের পঞ্চম ও তার দ্বিতীয় গোলটি করেন।

এ সময় রবার্টসনের ফ্রি কিক থেকে উড়ে আসা বল ক্লিয়ার করেছিল লিডসের রক্ষণভাগের খেলোয়াড়। কিন্তু বলটি চলে যায় সালাহর কাছে। তার উঁচু করে নেওয়া শট জালে আশ্রয় নেয়। তাতে ৩-২ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় জার্গেন ক্লপের শিষ্যরা।

বিরতির পর ৬৬ মিনিটে আবার সমতা ফেরায় লিডস। এ সময় মাতিউস ক্লিচ ভলিতে দারুণ একটি গোল করেন। ৮৮ মিনিটে ফাবিনহোকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। আর পেনাল্টি থেকে ম্যাচের সপ্তম ও নিজের তৃতীয় গোল করে জয় নিশ্চিত করেন মোহাম্মদ সালাহ।

‘এটা খুব কঠিন ছিল। তবে আমাদের জন্য ভালো সূচনা ছিল। কঠিন দল লিডস। ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে।’ ম্যাচ শেষে সালাহ বলেছেন।

সান নিউজ/বি. এম./বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা