দেশের জার্সিতেই এবার মাঠে নামতে পারবেন মেসি
খেলা

দেশের জার্সিতেই এবার মাঠে নামতে পারবেন মেসি

স্পোর্টস ডেস্ক:

আর্জেন্টিনার প্রাণভোমরা লিওনেল মেসিকে আবারও জাতীয় দলের জার্সিতে দেখা যাবে। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় আগামী ০৮ অক্টোবর আর্জেন্টিনার হয়ে ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচটিতেই মাঠে ফিরতে পারবেন বিশ্ব সেরা স্ট্রাইকার লিও।

এর আগে গত কোপা আমেরিকায় কনমেবলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করে নিষেধাজ্ঞার মুখে পড়েছিলেন তিনি। তবে কনমেবল প্রধান আলেজান্দ্রো ডমিঙ্গোয়েজের সঙ্গে আলোচনার পর আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন প্রধান ক্লদিও তাপিয়া জানিয়েছেন, মেসির নিষেধাজ্ঞার মেয়াদ শেষ। এর ফলে মেসির মাঠে নামতে আর কোনো বাধা থাকল না।

কোপা আমেরিকার তৃতীয় স্থান নির্ধারক ওই ম্যাচে চিলির গ্যারি মেডেলের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন মেসি। এরপর রেফারি মেসিকে সরাসরি লাল কার্ড দেখিয়ে দেন। আর মাঠের সেই শাস্তির পর মেসি নিজের রাগ আর সামলাতে পারেননি। কনমেবলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন তিনি।

সেই ঘটনার পরই মেসিকে তিনমাসের জন্য নিষিদ্ধ করে কনমেবল এবং ৫০ হাজার ডলার জরিমানাও করে। তবে নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ২০২২ বিশ্বকাপ বাছাইয়ের একেবারে শুরু থেকেই খেলতে পারবেন মেসি। ০৮ অক্টোবর ইকুয়েডর এবং ১৩ অক্টোবর বলিভিয়ার বিপক্ষে বাছাইপর্বের প্রথম দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা।

সান নিউজ/ আরএইচ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা