বাতিল হতে পারে এএফসি কাপ
খেলা

বাতিল হতে পারে এএফসি কাপ

স্পোর্টস ডেস্ক:

করোনাভাইরাস মহামারির কারণে এ বছর এএফসি কাপ বাতিলের বিষয়ে চিন্তা করছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।

গত মার্চ থেকে এই অঞ্চলের দ্বিতীয়-টায়ারের এই ক্লাব প্রতিযোগিতাটি বন্ধ রয়েছে। আগামী মাসে চারটি স্বাগতিক দেশে নতুন করে এই প্রতিযোগিতা শুরুর কথা রয়েছে। যদিও নয়টি গ্রুপের তিনটি গ্রুপের দল তাদের হোম ম্যাচে খেলার সুবিধা থেকে বঞ্চিত হবে।

এশিয়ান ফুটবল কনফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য লেবাননের হাচেম হায়দার বলেছেন, প্রতিযোগিতা বাতিলের ব্যাপারে একটি পরামর্শ দেয়া হবে। ভিডিও লিঙ্কের মাধ্যমে কার্যনির্বাহী কমিটির সভায় এই পরামর্শ উপস্থাপন করা হবে।

এই অঞ্চলের সবচেয়ে বড় টুর্নামেন্ট এএফসি চ্যাম্পিয়ন্স লিগ নিয়েও সভায় আলোচনা হবে। মার্চ থেকে এই প্রতিযোগিতাটিও বন্ধ রয়েছে। আট গ্রুপের স্বাগতিক কোনো দেশই এখনো পর্যন্ত ম্যাচ আয়োজনের ব্যপারে সবুজ সঙ্কেত দিতে পারেনি। তবে এএফসি জেনারেল সেক্রেটারি উইন্সডর জন গত সপ্তাহে বলেছিলেন এ বছরই চ্যাম্পিয়ন্স লিগ শেষ করার ব্যাপারে তিনি আশাবাদী।

করোনা মহামারি এখনো বিশ্বজুড়ে চলমান রয়েছে এবং বেশ কয়েকটি এশিয়ান দেশ এর সাথে প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছে।

সান নিউজ/বিএম/এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা