নারী এককের সেমিতে সেরেনা-আজারেঙ্কা
খেলা

নারী এককের সেমিতে সেরেনা-আজারেঙ্কা

স্পোর্টস ডেস্ক:

ইউএস ওপেনে প্রত্যাশিত জয় পেয়ে নারী এককের সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন সেরেনা উইলিয়ামস ও ভিক্টোরিয়া আজারেঙ্কা। পুরুষ এককে শীর্ষ চারের টিকিট পেয়েছেন ডমিনিক থিম ও দানিয়েল মেদভেদেভ।

এবারের ইউএস ওপেন আসরের পুরুষ একক তারকাবিহীন হলেও নারী এককে আধিপত্য বিস্তার করছেন শীর্ষ তারকারাই। প্রত্যাশিত জয় পেয়েই সেমিফাইনাল নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস। সেমি ফাইনালে ওঠার পথে সেরেনা মুখোমুখি হয়েছিলেন বুলগেরিয়ার পিরানকোভার।

কিন্তু, প্রথম সেটেই হোঁচট খেতে হয় ২৪টি গ্র্যান্ডস্লাম জয়ী সেরেনাকে। ৪-৬ গেমে হেরে যান পিরানকোভার কাছে। তবে, পরের সেটে ঘুরে দাঁড়ান সেরেনা। দুর্দান্তভাবে ছন্দে ফিরে ৬-৩ ও ৬-২ গেমে জিতে সেমিফাইনালে পা রেখেছেন যুক্তরাষ্ট্রের এই টেনিস তারকা।

এছাড়া, নারী এককের আরেক ম্যাচে বেলজিয়ামের এলিসা মার্টিনসকে সরাসরি ৬-১ ও ৬-০ গেমে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন সাবেক বিশ্বসেরা ভিক্টোরিয়া আজারেঙ্কা।

অন্যদিকে, পুরুষ এককে জয় অব্যাহত রেখেছেন অষ্ট্রিয়ার ডমিনিক থিম। আসরের অন্যতম ফেভারিট থিম কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার এলেক্স ডি মিনোরের বিপক্ষে ৬-১, ৬-২ ও ৬-৪ গেমের জয় লাভ করে শীর্ষ চারের মঞ্চ নিশ্চিত করেছেন অস্ট্রিয়ান এই তারকা।

আরেক ম্যাচে রাশিয়ার দানিয়েল মেদভেদেভ স্বদেশী আন্দ্রে রুবলেভকে ২-১ সেটে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা