অবশেষে অনুশীলনে মেসি
খেলা

অবশেষে অনুশীলনে মেসি

স্পোর্টস ডেস্ক:

করোনাভাইরাসের কারণে প্রোটোকল মেনে প্রি-সিজন ট্রেনিংয়ের প্রথম দু’দিন নিভৃতে ফিটনেস ট্রেনিং এবং হালকা অনুশীলন সেরেছিলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।

অবশেষে বুধবার (০৯ সেপ্টেম্বর) প্রি-সিজন ক্যাম্পে প্রথমবারের জন্য বাকি স্কোয়াডের সঙ্গে অনুশীলন করার অনুমতি পেয়েছিলেন লিও। সেই মতো দলের বাকি সদস্যদের সঙ্গে এদিন অনুশীলন সারলেন আর্জেন্টাইন ফুটবল মায়েস্ত্রো।

অর্থাৎ, বলা যায় নয়া কোচ রোনাল্ড কোম্যানের প্রথম পূর্ণাঙ্গ অনুশীলনে এদিন অংশ নিলেন মেসি। ফিলিপ কুতিনহো, ফ্রেঙ্কি দি জং, আনসু ফাতিদের সঙ্গে প্রথমদিনের স্কোয়াড অনুশীলনে খোশমেজাজেই পাওয়া যায় এলএম টেনকে। কেবল মেসি একা নন। এদিন জোয়ান গাম্পার ট্রেনিং সেশনে গোটা স্কোয়াডের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন আনসু ফাতি, সার্জিও বুসকেটসরাও। বলা যায় প্রি-সিজন ক্যাম্পে এই প্রথমবার মোটামুটি প্রথম দলকে দেখে নেওয়ার সুযোগ পেলেন নবাগত ডাচ কোচ।

উল্লেখ্য, দলের কন্ডিশন দেখে নেওয়ার লক্ষ্যে আগামী শনিবার একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বার্সেলোনা। জোহান ক্রুয়েফ স্টেডিয়ামে ওই ম্যাচের ফলাফল কোম্যানকে দলের হাল সম্পর্কে একটা সম্যক ধারণা প্রদান করবে। উল্লেখ্য, গত সোমবার অর্থাৎ, ৩১ আগস্ট থেকে শুরু হয়েছিল বার্সেলোনার প্রাক মৌসুম প্রস্তুতি। কিন্তু ক্লাবের বিরুদ্ধে একপ্রকার যুদ্ধ ঘোষণা করে গত সপ্তাহের শুরুতে প্রাক মৌসুম প্রস্তুতিতে হাজির থাকেননি লিওনেল মেসি। ঘটনায় আর্জেন্টাইনের ক্লাব ছাড়ার বিষয়টি আরও জোরালো হয়।

কিন্তু এক সপ্তাহ পর ধীরে-ধীরে বদলায় চিত্রটা। উল্লেখ্য, গত শুক্রবার গ্লোবাল ক্রীড়া ওয়েবসাইট গোল ডট কমকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্লাব ছাড়ার জল্পনা উড়িয়ে দিয়ে বার্সেলোনায় থেকে যাওয়ার সিদ্ধান্তের কথা জানান আর্জেন্তাইন ফুটবল মায়েস্ত্রো। এরপর থেকেই জল্পনা চলছিল কবে তিনি অনুশীলনে যোগ দেবেন। চলতি সপ্তাহের সোমবার সেই অপেক্ষার অবসান ঘটিয়ে নয়া কোচ রোনাল্ড কোম্যানের প্রশিক্ষণে প্রথমবার অনুশীলনে হাজির হন লিওনেল মেসি।

রোববার অনুশীলনে হাজির হওয়ার জন্য প্রয়োজনীয় কোভিড পরীক্ষা দিয়েছিলেন মেসি। এরপর সোমবার ক্লাবের সান্ধ্যকালীন সেশনে যোগ দিতে জোয়ান গাম্পার ট্রেনিং গ্রাউন্ডে প্রবেশ করেন তিনি। দীর্ঘ দু’সপ্তাহের টালবাহানার পর প্রথম অনুশীলনের দিন জোয়ান গাম্পার ট্রেনিং গ্রাউন্ডের বাইরে মেসিকে স্বাগত জানানোর জন্য ভিড় জমিয়েছিলেন কিছু অত্যুৎসাহী সমর্থক। ছিল সংবাদমাধ্যমের ভিড়ও। সোমবার দলের অন্যান্য সতীর্থদের অনেক আগেই নিজের গাড়িতে অনুশীলন কেন্দ্রে প্রবেশ করেছিলেন লিও।

সান নিউজ/আরএইচ/বিএস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা