এবারও বাফুফের নির্বাচনে লড়বেন তাবিথ
খেলা

এবারও বাফুফের নির্বাচনে লড়বেন তাবিথ

স্পোর্টস ডেস্ক:

গত নির্বাচনের মত এবারও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সহ-সভাপতি পদে লড়বেন তাবিথ আউয়াল। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ফেডারেশন কার্যালয়ে গিয়ে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

তাবিথ আউয়াল ফেডারেশনের বর্তমান সহ-সভাপতি। টানা দ্বিতীয়বার এই পদে নির্বাচিত হন তিনি। আগেরবারের মতো এবারও স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তাবিথ।

করোনা-সংকটের মধ্যেই ৩ অক্টোবর বাফুফের নির্বাচন অনুষ্ঠিত হবে। সম্ভাব্য ভেন্যু সোনারগাঁ হোটেল।

এর আগে ২০ এপ্রিল নির্বাচন হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে ভোট স্থগিত করা হয়। বর্তমান কমিটির মেয়াদ ৩০ এপ্রিল শেষ হয়ে গেলেও নির্বাচন অনুষ্ঠিত না হওয়ার আগ পর্যন্ত ফিফার অনুমতি নিয়ে দায়িত্ব চালিয়ে যাচ্ছেন তারা।

সামনের চার বছরের জন্য ১৩৯ জন কাউন্সিলর তাদের নির্বাচিত প্রতিনিধি ঠিক করবেন। এর আগে তিন দিনব্যাপী মনোনয়নপত্র বিলি শেষ হয়েছে। নির্বাহী কমিটির ২১ পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন ৪৯ প্রার্থী।

এর মধ্যে সভাপতি পদে কাজী সালাউদ্দিনের সঙ্গে আছেন বাদল রায় ও শফিকুল ইসলাম মানিক। সিনিয়র সহ-সভাপতি পদে আব্দুস সালাম মুর্শেদীর বিপক্ষে লড়বেন আরেক সাবেক তারকা শেখ মোহাম্মদ আসলাম।

সহ-সভাপতির চার পদে মনোনয়নপত্র তুলেছেন আটজন। কাজী নাবিল আহমেদ ছাড়াও আছেন ইমরুল হাসান, আমিরুল ইসলাম বাবু, আতাউর রহমান ভূঁইয়া, মহিউদ্দিন আহমেদ মহি, তাবিথ আউয়াল, শেখ মুহাম্মদ মারুফ হাসান ও আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা