ছবি-সংগৃহীত
খেলা
মেয়েদের ফুটবল বিশ্বকাপ

দ্রুতগতির পেনাল্টির রেকর্ড

স্পোর্টস ডেস্ক : মেয়েদের বিশ্বকাপে বুধবার নাইজেরিয়াকে টাইব্রেকারে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে ইংল্যান্ড। এই ম্যাচে মেয়েদের ফুটবলে সবচেয়ে দ্রুতগতির পেনাল্টি নেওয়ার রেকর্ড গড়েছেন ইংলিশ অধিনায়ক ক্লো কেলি। বলের ভেতরে প্রযুক্তির সংযোগ থাকায় পরবর্তীতে জানা যায়, কেলির নেওয়া শটটির গতিবেগ ছিল ঘণ্টায় ১১১ কিলোমিটার!

আরও পড়ুন : রোনাল্ডোর গোলে ইতিহাস আল নাসরের

ইংলিশ প্রিমিয়ার লিগের গত মৌসুমে যত শট হয়েছে, তার চেয়েও বেশি এই শটের গতিবেগ। তার মানে ছেলেদেরও হার মানিয়েছেন ইংল্যান্ডের নারী দলের অধিনায়ক।

প্রিমিয়ার লিগের আগের মৌসুমে ওয়েস্ট হামের সাইদ বেনরাহমা দ্রুততম শটে গোল করেছিলেন। তার শটের গতিবেগ ছিল ১০৭.২ কিলোমিটার। কিন্তু কেলির শটের গতিবেগ তার চেয়েও চার কিলোমিটার বেশি।

নাইজেরিয়ার সঙ্গে ইংল্যান্ডের শেষ ষোলোর ম্যাচটিতে নির্ধারিত সময় পর্যন্ত কেউ গোল করতে পারেনি। পরবর্তীতে ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। যেখানে ৪-২ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় দারুণ লড়াই দেখানো নাইজেরিয়া।

আরও পড়ুন : অবসর নিতে চান না ফাওয়াদ

পেনাল্টি শ্যুট আউটের সময় দেখা যায়, শট নেওয়ার আগে হালকা লাফিয়ে ওঠে গোলকিপারের ডান দিক দিয়ে সজোরে বল জালে জড়ান কেলি। টিভিতে বা মাঠে দেখে তার আঁচ পুরোটা টের পাওয়া যায়নি। কিন্তু ম্যাচের একদিন পরে প্রযুক্তির সাহায্যে জানা গেছে, সেই শটের গতিবেগ ছিল ১১০.৭৯ কিলোমিটার।

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে বসেছে মেয়েদের বিশ্বকাপের এই জমজমাট আসর। এরই মধ্যে ফিফার মেগা আসর থেকে ছিটকে গেছে সর্বোচ্চ ৪ বারের বিশ্বচ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র, নরওয়ে, ইতালি ও ব্রাজিলের মতো পরাশক্তি দলগুলো। শেষ ষোলোর লড়াই শেষে টুর্নামেন্টে টিকে আছে কেবল ৮টি দেশ।

শুক্রবার থেকে শুরু হবে কোয়ার্টার ফাইনালে লড়াই। সেখানে জায়গা করে নেওয়া দলগুলো হচ্ছে- স্পেন, নেদারল্যান্ড, জাপান, সুইডেন, অস্ট্রেলিয়া, ফ্রান্স, কলম্বিয়া ও ইংল্যান্ড।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা