সংগৃহীত ছবি
খেলা

রোনাল্ডোর গোলে ইতিহাস আল নাসরের

স্পোর্টস ডেস্ক : ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর একমাত্র গোলে ইরাকি চ্যাম্পিয়ন আল শোরতাককে হারিয়ে প্রথমবারের মতো আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের ফাইনালে উঠেছে আল নাসর।

আরও পড়ুন : ফ্রান্সে হলিডে হোমে আগুন, নিহত ১১

প্রিন্স সুলতান বিন আব্দুল আজিজ স্টেডিয়ামে বুধবার (৯ আগস্ট) দিবাগত রাতে সেমিফাইনালের লড়াইয়ে আল শরতাকে ১-০ গোলে হারায় রোনাল্ডোর দল।

এদিন শুরু থেকেই প্রতিপক্ষকে চেপে ধরে একের পর এক আক্রমণে যায় আল নাসর। প্রথমার্ধের বেশিরভাগ সময়ই বল ছিল আল শোরতার ডি-বক্সের আশপাশে। মাঝেমধ্যে প্রতি-আক্রমণ থেকে দলটি সুযোগ তৈরির চেষ্টা করলেও আল নাসরের জমাট রক্ষণের ফাঁদ এড়ানো কোনোভাবেই সম্ভব হচ্ছিল না। আল নাসরের আক্রমণের তোপে একরকম কোণঠাসা হয়ে ছিল ইরাকি ক্লাবটি।

আরও পড়ুন : ঢাকায় আসছেন দুই মার্কিন কংগ্রেসম্যান

ম্যাচের ৩১ মিনিটে প্রতিপক্ষের জালে বল জড়িয়েছিলেন সিআরসেভেন। তবে অফসাইডের কারণে পর্তুগিজ তারকার সেই গোল বাতিল হয়। প্রথমার্ধ গোলশূন্য থেকেই শেষ করতে হয় আল নাসরকে।

আক্রমণের তোপ ছড়ানা রোনাল্ডোর আল নাসর দ্বিতীয়ার্ধে আরও বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে রিয়াদের ক্লাবটি। তবে গোলের দেখা যেন মিল ছিলই না। ম্যাচের ৭১ মিনিটে দারুণভাবে ডি-বক্সে ঢুকেও পোস্টের অনেক ওপর দিয়ে বল মেরে সুযোগ নষ্ট করেন মানে। একটু পর সেই মানে ডি-বক্সের ভেতর ফাউলের শিকার হলে পেনাল্টি থেকে সুযোগ আসে আল নাসরের সামনে। পেনাল্টি থেকে দলকে লিড এনে দেন রোনাল্ডো।

আরও পড়ুন : ভেঙে দেওয়া হলো পাকিস্তানের সংসদ

শেষ দিকে ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল রোনাল্ডোর সামনে। কিন্তু নিজের ও দলের দ্বিতীয় গোলটি আদায় করতে পারেননি সাবেক রিয়াল মাদ্রিদ তারকা। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রোনাল্ডোর আল নাসর।

দিনের আরেক সেমিফাইনালে স্বদেশি ক্লাব আল-শাবাবকে ৩-১ গোলে হারিয়েছে আল-হিলাল। তাই ফাইনালে রোনাল্ডোর আল-নাসরের প্রতিপক্ষ আল-হিলাল। আগামী ১৩ আগস্ট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা