সংগৃহীত
খেলা

অবসর নিতে চান না ফাওয়াদ

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের বাঁহাতি ব্যাটসম্যান ক্রিকেটার ফাওয়াদ আলম যুক্তরাষ্ট্রের হয়ে খেলার তাগিদে অবসরে নিচ্ছেন দিনদুয়েক আগে এমনটাই শোনা যাচ্ছিল। প্রায় ১ বছর দলের বাইরে থাকায় এমন খবরে বিষ্মিত হননি কেউ। তবে বয়স ৩৮ এর কাছাকাছি হওয়ায় অনেকেই তার অবসরকে সত্য ভেবেছিলেন।

আরও পড়ুন: অধিনায়ক হিসেবে সাকিবকে চান সুজন

বুধবার (৯ আগস্ট) জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তান ক্রিকেট ছেড়ে দেওয়ার খবর অস্বীকার করেন তিনি, ‘এ বিষয়ে আমি কোনো সিদ্ধান্ত নেয়নি। আমি পাকিস্তানের ক্রিকেটের সাথে সম্পর্ক করা বা অবসরের সিদ্ধান্তও নেয় নি। সামনের ১-২ বছর খেলা চালিয়ে যেতে চাই। একইসাথে নিজের পেশাদার ক্যারিয়ারকে দীর্ঘায়িত করতে।’

কিন্তু একদিন পরেই ফাওয়াদ জানিয়েছেন,পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট চালিয়ে যাওয়ার স্বপ্ন তার। এখনই অবসরের কথা ভাবছেন না তিনি। অনেক দিন ধরে জাতীয় দলের ভাবনায় না থাকলেও তিনি চান আরো ২-৩ বছরের জন্য নিজের চেষ্টা চালিয়ে যেতে।

আরও পড়ুন: অধিনায়ক মনোনয়নে অস্থিরতা নেই

গত মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম ক্রিকবাজ ফাওয়াদের অবসরের খবরটি দিয়েছিল। খবরে বলা হয়,পাকিস্তানের হয়ে ক্রিকেট থেকে সরে গেলেন ফাওয়াদ। ৩৭ বছর বয়সী এই ব্যাটসম্যান যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেটে ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করবেন। এছাড়াও শিকাগো কিংসম্যানের হয়ে তার খেলার কথা জানিয়েছিলো ক্রিকবাজ।

পাকিস্তানি খেলোয়াড়দের যুক্তরাষ্ট্রের ক্রিকেটে অংশগ্রহণ নতুন নয়। সামি আসলাম, হাম্মাদ আজম, মোহাম্মদ আজমের মতো বেশ কয়েকজন খেলোয়ার এখন যুক্তরাষ্ট্রের ক্রিকেট দলের সাথে মানিয়ে নিয়েছেন।

আরও পড়ুন: ডেঙ্গুতে আক্রান্ত হাসান মাহমুদ

আন্তর্জাতিক ক্রিকেটে ২০০৭ সালে পা রাখা ফাওয়াদ পাকিস্তানের জার্সিতে। সবশেষ খেলেন ২০২২ সালের জুলাইয়ে। শ্রীলঙ্কার বিপক্ষে গোলের টেস্টের পর থেকেই বাদ যান তিনি। ২০১০ সালের পর টি–টোয়েন্টি ,২০১৫ এর পর থেকে ওয়ানডেতেও সুযোগ হয়নি তার।

ফাওয়াদ ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৯ টেস্ট খেলে ৩৯ এর কাছাকাছি গড়ে ১০১১ রান করেছেন। তার ঝুলিতে আছে ৫টি সেঞ্চুরি, ২টি ফিফটি। তিনি পাকিস্তানের খেলোয়াড় হিসেবে জিতেছেন ২০০৯ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপ।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা