ছবি: সংগৃহীত
খেলা

ইডেন গার্ডেন্সে অগ্নিকাণ্ড 

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের আর মাত্র মাস দুয়েক বাকি। ইতিমধ্যে ভেন্যু পরিদর্শনও সমাপ্ত। এমন সময় বিশ্বকাপের অন্যতম ভেন্যু কলকাতার ইডেন গার্ডেন্সে অগ্নিকাণ্ড ঘটলো।

আরও পড়ুন: বসুন্ধরায় উন্মুক্ত বিশ্বকাপ ট্রফি

বুধবার (৯ আগস্ট) রাতে আকস্মিক এ অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। আগুনের খবর পেয়ে দ্রুত সেখানে যায় দমকল বাহিনীর ২ টি ইউনিট। পরে রাত সাড়ে ১২ টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিক তদন্তের পর কর্তৃপক্ষ জানিয়েছে, শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত।

আরও পড়ুন: জরুরি বোর্ড মিটিংয়ে বিসিবি

এ অগ্নিকাণ্ডে বড় ধরণের ক্ষতি না হলেও ড্রেসিং রুমে রাখা খেলায়াড়দের সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কলকাতার গণমাধ্যম। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইডেনের বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

গত শনিবার (৫ আগস্ট) ইডেন গার্ডেন্স পরিদর্শন করতে এসেছিল আইসিসির প্রতিনিধি দল। পরিদর্শন শেষে স্টেডিয়ামের সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষও জানিয়েছেন তারা। এর মাত্র ৩ দিন পরই এলো অগ্নিকাণ্ডের খবর।

আরও পড়ুন: ঢাকায় বিশ্বকাপের ট্রফি

বিশ্বকাপের মেগা ইভেন্টের আগে এমন ঘটনা ভারতের প্রস্তুতিকে প্রশ্নবিদ্ধ করলো।

দমকল বাহিনীর সূত্রে জানা গেছে, ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে ইডেনের ড্রেসিং রুমে শেষ সময়ের প্রস্তুতি চলছিল। এরই মাঝে বুধবার রাত ১১ টা ৫০ নাগাদ সেখানে আচমকা ধোঁয়ায় ভরে যায়। ঘটনাস্থলে উপস্থিত কর্মীরা তৎক্ষণাৎ দমকল বাহিনীকে খবর দেন। সাথে সাথেই ২ টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়।

আরও পড়ুন: ক্রিকেটকে বিদায় জানালেন রুমানা

দমকল বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, শর্ট সার্কিটের ফলে এ আগুন লেগে থাকতে পারে। আগুন লাগার পিছনে কী কারণ, তা খতিয়ে দেখা হচ্ছে। আগুনে সাজঘরে খেলোয়াড়দের ব্যবহার করার জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলস সিলিং থাকায় আগুন সেখানে দ্রুত ছড়িয়ে পড়েছে।

প্রসঙ্গত, ২০২৩ সালে ক্রিকেট বিশ্বকাপের মোট ৫ টি ম্যাচ ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হবার কথা আছে, যার মধ্যে সেমিফাইনালের মত গুরুত্বপূর্ণ ম্যাচও রয়েছে।

আরও পড়ুন: অধিনায়ক হিসেবে সাকিবকে চান সুজন

বর্তমানে সেখানকার শেষ সময়ের কাজ চলছে এবং ১৫ সেপ্টেম্বরের মধ্যে ভেন্যু আইসিসিকে বুঝিয়ে দেওয়ার কথা রয়েছে।

তবে গতকালের এ দুর্ঘটনা ইডেনের প্রস্তুতি নিয়ে সন্দেহের জন্ম দিলো।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা