সংগৃহীত
খেলা

জরুরি বোর্ড মিটিংয়ে  বিসিবি

স্পোর্টস ডেস্ক : তামিম ইকবাল চট্টগ্রামে অবসর ঘোষণার পর ঐ দিন রাতে জরুরি বোর্ড মিটিং ডাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক মাসের মাথায় তামিমকে জড়িয়ে জরুরি আরেকটি বোর্ড মিটিং ডাকা হয়। তিনি ওয়ানডে নেতৃত্ব ছেড়ে দেওয়ায় ১ দিনের ক্রিকেটের নেতৃত্ব কে দিবেন তা নিয়ে আলোচনা করা হবে এই মিটিংয়ে।

আরও পড়ুন: ক্রিকেটকে বিদায় জানালেন রুমানা

মঙ্গলবার (৮ আগস্ট) দুপুর ২টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে মিটিংটি হবে। বিসিবির এক পরিচালক জানান ‘ওয়ানডে অধিনায়ক ঠিক করার জন্য মূলত বোর্ড মিটিং ডাকা হয়েছে। আগামীকালই ঠিক হবে, কে হবেন আমাদের নতুন অধিনায়ক।’

গত জুলাইয়ে আফগানিস্তান সিরিজ চলাকালীন সময় তামিম সরে যাওয়ায় সংকট শুরু হয়। প্রধানমন্ত্রীর নির্দেশে তামিম ২৮ ঘণ্টার মধ্যে খেলায় ফেরার ঘোষণা দেন। তামিম জানান তিনি অধিনায়ক হয়ে ফিরবেন নাকি শুধু খেলোয়াড় হিসেবে তা ঠিক হবে বিসিবির সাথে বৈঠকের পর।

আরও পড়ুন:ঢাকায় বিশ্বকাপের ট্রফি

লন্ডনে চিকিৎসা শেষে তামিম গত (৩ আগস্ট) বৈঠক করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসের সাথে। সেখানে তিনি নেতৃত্ব ছেড়ে শুধু খেলা চালিয়ে যাওয়ার কথা বলার পরেই শুরু হয় অধিনায়কত্ব নিয়ে আলোচনা।

সামনে এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো আসর থাকায় নতুন অধিনায়ক ঠিক করা নিয়ে বিসিবি বেশ গুরুত্ব দিয়ে মাঠে নেমেছে ।

আলোচনায় থাকছেন টেস্ট ও টি-টোয়েন্টির নেতৃত্ব থাকা সাকিব আল হাসান। পাপন জানান অধিনায়ক হিসাবে সাকিবকে দেওয়া সহজ কাজ। তার ভাবনা ও পরিকল্পনা জেনেই পরবর্তী সিদ্ধান্ত নেবে বোর্ড।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা