সংগৃহীত ছবি
খেলা

রোনালদোর বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক : পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো বিশ্বরেকর্ড গড়েছেন। এবার সামাাজিক যোগাযোগমাধ্যমের সব প্ল্যাটফর্ম মিলিয়ে তার অনুসারীর সংখ্যা এখন ১০০ কোটি। বর্তমান বিশ্বে তিনিই একমাত্র সেলিব্রেটি, যার এত বেশি ফলোয়ার রয়েছে। এমনকি রোনালদোর আশেপাশেও নেই কেউ।

আরও পড়ুন : ভারত সিরিজে নেই পেসার শরিফুল

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এই সুসংবাদ দিয়েছেন তিনি।

রোনালদো লিখেন, ‘আমরা ইতিহাস সৃষ্টি করেছি--- ১ বিলিয়ন (১০০ কোটি) অনুসারী! এটি শুধু একটি সংখ্যার চেয়েও বেশি কিছু--- এটি আমাদের ভাগাভাগি করে নেওয়া আবেগ, উদ্যম, খেলার প্রতি ভালোবাসা এবং এর বাইরেও আরও অনেক কিছুর প্রমাণ।’

রোনালদোর সবচেয়ে বেশি অনুসারী ইনস্টাগ্রামে। এছাড়া ফেসবুক, এক্স, ইউটিউব, কোয়াইশু, ওয়েইবোতে একাউন্টে তার বিশাল সংখ্যক অনুসারী রয়েছে।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

কোন প্ল্যাটফর্মে কত অনুসারী রোনালদোর--

ইনস্টাগ্রাম: ৬৩ কোটি ৯০ লাখ

ফেসবুক: ১৭ কোটি ৫ লাখ

এক্স: ১১ কোটি ৬০ লাখ

ইউটিউব: ৬ কোটি ৬ লাখ

কোয়াইশু: ৯৪ লাখ

ওয়েইবো: ৭৫ লাখ

রোনালদো বলেন, ‘মাদেইরার রাস্তা থেকে শুরু করে বিশ্বের সবচেয়ে বড় মঞ্চ পর্যন্ত, আমি সব সময় আমার পরিবার এবং আপনাদের (সমর্থকদের) জন্য খেলেছি এবং এখন আমরা ১০০ কোটি মানুষ একত্র হয়েছি।’

সমর্থকদের ধন্যবাদ জানিয়ে তিনি লিখেছেন, ‘আমার এ যাত্রাপথের প্রতিটি পদক্ষেপে, সব উত্থান-পতনে আপনারা আমার সঙ্গী হয়েছেন। এই যাত্রা আমাদের যাত্রা এবং আমরা একসঙ্গে দেখিয়েছি যে আমরা যা অর্জন করতে পারি, তার কোনো সীমা নেই। আমার ওপর বিশ্বাস রাখার জন্য, সমর্থনের জন্য এবং আমার জীবনের অংশ হওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।’

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) থে...

দীপিকা-রণবীরের ঘরে নতুন অতিথি

দ্বিতীয় সন্তানের মা-বাবা হয়েছেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর স...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা